রবিবার, ২৬ জুন, ২০১৬

রাতে বিছানায় শুয়ে স্মার্টফোন ব্যবহারে অন্ধ হওয়ার সম্ভাবনা

স্মার্টফোন ব্যবহারকারীরা রাতে ঘুমাতে যাওয়ার আগে বেশ কিছু সময় ফোনটি চালিয়ে থাকেন। আর বিছানায় শুয়ে শুয়ে অন্ধকারে স্মার্টফোন ব্যবহারের অস্থায়ীভাবে অন্ধ হয়ে যেতে পারেন আপনি। স্মার্টফোন ব্যবহারকারীরা রাতে ঘুমাতে যাওয়ার আগে বেশ কিছু সময় ফোনটি চালিয়ে থাকেন। আর বিছানায় শুয়ে শুয়ে অন্ধকারে স্মার্টফোন ব্যবহারের অস্থায়ীভাবে অন্ধ হয়ে যেতে পারেন আপনি। 
সম্প্রতি এমন রোগে আক্রান্ত দুজনকে পাওয়া গেছে। এরমধ্যে একজন ২২ বছর বয়সী এক নারী রাতে তার ডান চোখে দেখতে সমস্যার কথা জানান। এক বছর ধরে বেশ কয়েকবার এই সমস্যা হয় বলে জানান তিনি। তবে তার বাম চোখে রাতে কোনো সমস্যা হতো না। আর দিনের বেলায় দুটি চোখেই কোনো সমস্যা হতো না। ৪০ বছর বয়সী অপর এক নারী সূর্যোদয়ের আগে ঘুম থেকে জাগার পর এক চোখে দেখতে না পাওয়ার সমস্যার কথা জানান। এই সমস্যা ১৫ মিনিট ধরে স্থায়ী হয় বলে জানান তিনি। প্রায় ছয়মাস ধরে তিনি এই সমস্যায় ভোগেন। 
ডাক্তাররা দেখতে পান সমস্যার উৎপত্তি হয়েছে মূলত তাদের ঘুমাতে যাওয়ার আগে কয়েক মিনিটের জন্য স্মার্ট ফোনের দিকে এক চোখে তাকিয়ে থাকার অভ্যাস থেকে। ডাক্তাররা জানান, বালিশে শুয়ে ফোনের দিকে চেয়ে থাকার কারণে ভুক্তভোগী দুজনেরই অপর চোখটি বালিশের সঙ্গে লেগে বন্ধ হয়ে থাকতো। ফলে যে চোখটি বালিশে লেগে বন্ধ হয়ে থাকতো সেটি অন্ধকারের সঙ্গে অভ্যস্ত হয়ে যায় আর অপর চোখটি স্মার্টফোনের দিকে তাকিয়ে থাকতে থাকতে আলোর সঙ্গে অভ্যস্ত হয়ে পড়ে। স্মার্টফোনটি যখন বন্ধ হয়ে যেত তখন আলোতে অভ্যস্ত হওয়া চোখটি কিছুক্ষণের জন্য ‘অন্ধ’ হয়ে যেত। এরপর যখন সাময়িক অন্ধ চোখটি ফের অন্ধকারের সঙ্গে খাপ খাইয়ে নিত তখন সেটি স্বাভাবিক হয়ে আসত।
এরপর ওই রোগীদের ওপর একটি পরীক্ষা চালান ডাক্তাররা। দুজনকেই তাদের ফোনের দিকে একবার একসঙ্গে দুটি চোখ ব্যবহার করে এবং আরেকবার এক চোখ দিয়ে তাকানোর কথা বলা হয়। এরপর রোগীরা জানান, একসঙ্গে দুই চোখ ব্যবহার করে তাকানোর পর তাদের কোনো সমস্যা হয়নি। 
সুত্রঃ লাইভ সায়েন্স

বৃহস্পতিবার, ১৬ জুন, ২০১৬

মেয়ের স্কুলের অনুষ্ঠানে কাঁদলেন ওবামা

মেয়ের স্কুলের অনুষ্ঠানে কাঁদলেন ওবামা


স্কুল থেকে গ্র্যাজুয়েট হয়েছেন মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামার বড় মেয়ে মালিয়া। গত শুক্রবার বিখ্যাত স্কুল সিডওয়েল ফ্রেন্ডসে মালিয়ার গ্র্যাজুয়েশন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন তার বাবা। সেখানে কথা বলতে গিয়ে মেয়ের সাফল্যে কেঁদে দেন ওবামা।

obama cries on graduation program of malia

মেয়ের অনুষ্ঠানে গিয়ে কেঁদে দেয়ার কথা নিজেই জানিয়েছে ওবামা। সম্প্রতি হোয়াইট হাউজে মহিলাদের একটি সম্মেলন হয়। সেখানে উপস্থিত হয়ে বারাক ওবামা বক্তব্য দেন। বক্তব্যের এক পর্যায়ে মেয়ের গ্র্যাজুয়েশেনের কথা বলেন তিনি।
ওবামা জানান, কেউ যাতে তার কান্না দেখতে না পারে, এ জন্য মোটা চশমা পড়ে গিয়েছিলেন তিনি। কিন্তু তার কান্নার বেগ এতো বেশি ছিলো যে, তার কান্নার আওয়াজ অন্যেরা শুনে ফেলে। এরপরই অবশ্য কান্না থামিয়ে স্বাভাবিক হন ওবামা।
যুক্তরাষ্ট্রের বিদায়ী প্রেসিডেন্ট বারাক ওবামা মনে করেন, যুক্তরাষ্ট্রে নারীদের সেরা সময় যাচ্ছে। তার মেয়ে মালিয়া এর মধ্যেই তার জীবনের অন্যতম গুরুত্বপূর্ণ ধাপ পার করলেন।
স্কুল শেষ করে মালিয়া ভর্তি হয়েছেন হার্ভার্ড বিশ্ববিদ্যালয়ে। তবে আপাতত পড়াশোনা থেকে এক বছরের ছুটি নিয়েছেন তিনি। এ সময় পড়াশনো থেকে একদম দূরে থাকবেন মালিয়া। তারপর বিশ্ববিদ্যালয় শুরু করবেন হার্ভার্ডে।

বুধবার, ১৫ জুন, ২০১৬

মেয়ের হাই স্কুলের অনুষ্ঠানে প্রেসিডেন্ট হিসেবে নয়, শুধুই বাবা হিসেবে যোগ দিলেন ওবামা

মেয়ের হাই স্কুলের অনুষ্ঠানে প্রেসিডেন্ট হিসেবে নয়, শুধুই বাবা হিসেবে যোগ দিলেন ওবামা

মেয়ের হাই স্কুলের অনুষ্ঠানে প্রেসিডেন্ট হিসেবে নয়, শুধুই বাবা হিসেবে যোগ দিলেন ওবামা

মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামার মেয়ে মালিয়া ওবামা। সম্প্রতি মালিয়ার হাই স্কুলের গ্রাজুয়েশনে যোগ দিতে যান ওবামা। তবে সেখানে তিনি প্রবল পরাক্রমশালী প্রেসিডেন্ট হিসেবে কিংবা মার্কিন 'কমান্ডার ইন চিফ' হিসেবে নয়, বরং একজন বাবা হিসেবেই অংশ নেন। এক প্রতিবেদনে বিষয়টি জানিয়েছে ওয়াশিংটন পোস্ট। ওয়াশিংটনের সাইডওয়েল ফ্রেন্ডস স্কুলে পড়ে ওবামা দম্পতির কন্যা। সেখানে তার মেয়ের গ্র্যাজুয়েশন অনুষ্ঠানের জন্য আমন্ত্রণ জানিয়েছিল স্কুল কর্তৃপক্ষ। সে সময় তারা মার্কিন রাষ্ট্রপতিকে একটি বক্তব্য দেওয়ারও অনুরোধ করে।

ওবামা অবশ্য তার মেয়ের সে অনুষ্ঠানে যোগ দেওয়ার আমন্ত্রণ সাদরে গ্রহণ করেন। তবে জানিয়ে দেন, সেখানে তিনি রাষ্ট্রপতি হিসেবে যাবেন না। তিনি যাবেন তার মেয়ের বাবা হিসেবে। আর তাই সেখানে তিনি কোনো বক্তব্য দেবেন না। বড় মেয়ের সাফল্যে তিনি কেঁদেও ফেলতে পারেন বলে জানান। তিনি বলেন, 'আমি গাঢ় রংয়ের চশমা পরব। আমি কাঁদব।' অনুষ্ঠানে ওবামা ও মিশেল সত্যিই যোগ দেন। তবে তার কথামতো শুক্রবার গাঢ় রংয়ের চশমা পরে স্কুলের সে অনুষ্ঠানে হাজির হন ওবামা। এ সময় তিনি সত্যিই কেঁদে ফেলেছিলেন কি না, তা গাঢ় রংয়ের চশমার কারণে বোঝা যায়নি। অনুষ্ঠানে বারাক ওবামা ও তার স্ত্রী যোগ দেন তাদের মেয়ের অভিভাবক হিসেবে। এখানে অন্যান্য শিক্ষার্থীদেরও বাবা-মা কিংবা পরিবারের সদস্য ও বন্ধুরা যোগ দেন।

সম্প্রতি মেয়ে বড় হয়ে যাচ্ছে বলে প্রায়ই আক্ষেপ করতে দেখা গেছে বারাক ওবামা ও তার স্ত্রীকে। মালিয়া আগামী মাসে ১৮ বছরে পা দেবে। তার কিছুদিনের মধ্যেই তাদের বড় মেয়ে মালিয়া হারভার্ড ইউনিভার্সিটিতে পড়তে যাবে। অবশ্য তার আগে সে এক বছর স্টাডি গ্যাপ নিতে পারে বলে জানা গেছে। মেয়ের গ্রাজুয়েশনের অনুষ্ঠানে গিয়ে ওবামা দম্পতি অন্য মানুষের মতোই সাধারণ বেশে ছিলেন। এ সময় প্রেসিডেন্ট কিংবা ফার্স্ট লেডি হিসেবে তাদের জন্য আলাদা কোনো ব্যবস্থা রাখেনি স্কুল কর্তৃপক্ষ।

বৃহস্পতিবার, ৯ জুন, ২০১৬

এক মাসে ওজন কমানোর সঠিক ও সহজ উপায়

Screenshot_3

ওজন কমানোর জন্য অনেকে আগ্রহী থাকলেও ডায়েট ও ব্যায়ামের আশেপাশে যেতেও তারা ইচ্ছুক নয়। তাদের জন্য এই মজাদার পানীয়। এটি খুব দ্রুত পেটের মেদ কমাতে সাহায্য করে।
ধনেপাতা ও লেবু দিয়ে তৈরিকৃত এই পানীয় আপনার ওজনে আমূল পরিবর্তন আনবে। এটি তৈরির জন্য প্রথমে ধনেপাতা কুচি কুচি করে কেটে নিন। এরপর, ১০ কোয়া রসুন নিন। এবার ধনেপাতা, রসুন একসাথে একটি পাত্রে নিয়ে তাতে ১/৪ কাপ লেবুর রস মিশিয়ে আরও ৪ গ্লাস পানি ঢেলে দিন।
 এবার হালকা আঁচে এই মিশ্রণ রান্না করুন। যখন ফুটতে শুরু হবে তখন চুলা থেকে নামিয়ে নিন। তারপর ঠাণ্ডা করে একটি বোতলে সারারাতের জন্য রেখে দিন। সকালে উঠে নাস্তা করার পর এই পানি পান করুন। খালি পেটে ভুল করেও এই মিশ্রণ পান করবেন না। এভাবে এক মাস এই পানি পান করুন। কিছুদিন পর নিজে পার্থক্য বুঝতে পারবেন।

ঘরে বসেই পারফেক্ট ‘মিষ্টি দই’ জমানোর সবচাইতে সহজ রেসিপি

একটু ভারী খাবারের পর দই খাওয়া অনেকেই পছন্দ করেন, বিশেষ করে মিষ্টি দই। এবং এটি স্বাস্থ্যের জন্য বেশ ভালো। ইচ্ছে হলে ঘরেই জমিয়ে ফেলতে পারেন দোকানের মতো সুস্বাদু ও পারফেক্ট মিষ্টি দই, খুব সহজেই। ভাবছেন কীভাবে?
 file
উপকরণ
✿- দুধ ১ লিটার
✿- ১ কাপ পানি
✿- চিনি ২০০ গ্রাম
✿- দইয়ের বীজ ২ টেবিল চামচ
✿- ১ টি মাটির পাত্র 
দইয়ের বীজ তৈরির পদ্ধতি
দইয়ের বীজ দুভাবে নেয়া যায়

১) আগের দই থেকে ২ টেবিল চামচ সরিয়ে রাখুন।
২) ১ কাপ দুধে ১ কাপ পরিমাণে গুঁড়ো দুধ দিয়ে ভালো করে জ্বাল দিয়ে ক্ষীরসা তৈরি করে নিন। এটিই দইয়ের বীজ হিসেবে কাজ করবে।
দই জমানোর পদ্ধতি
একটি পাত্র দুধ নিয়ে এতে ১ কাপ পানি মিশিয়ে মাঝারি আঁচে জ্বাল দিতে থাকুন। দুধ জ্বাল দিয়ে অর্ধেক পরিমাণে হয়ে এলে এতে চিনি দিয়ে ভালো করে নেড়ে দিন। দুধ আরও ঘন হয়ে এলে চুলা থেকে নামিয়ে কিছুক্ষণ ঠাণ্ডা হতে দিন। আঙুল ডুবিয়ে দেখুন গরম সহ্য করা যায় কিনা। এই ধরণের গরম থাকতে দুধে দইয়ের বীজ দিয়ে ভালো করে নেড়ে মিশিয়ে নিন। এরপর মাটির পাত্রে ঢেলে ভারী মোটা কাপড় বা চটের কিছু দিয়ে ঢেকে অন্ধকার ও ঠাণ্ডা জায়গায় রেখে দিন ৬-৭ ঘণ্টা। ৬-৭ ঘণ্টার মধ্যে দই জমে যাবে। যদি ঠাণ্ডা দই খেতে চান তবে ফ্রিজে রেখে ঠাণ্ডা করুন। এরপর ফ্রিজ থেকে বের করে পরিবেশন করুন দোকানের মতোই সুস্বাদু ঘরে জমানো পারফেক্ট ‘মিষ্টি দই’।

মঙ্গলবার, ৭ জুন, ২০১৬

প্রতিদিন কিশমিশ খাওয়ার অভ্যাস করুন,সমাধান করবে ৮ টি শারীরিক সমস্যা

প্রতিদিন কিশমিশ খাওয়ার অভ্যাস করুন,সমাধান করবে ৮ টি শারীরিক সমস্যা



Screenshot_155




কিশমিশ আমরা সাধারণত রান্নার কাজেই বেশি ব্যবহার করে থাকি। এমনিতে খাওয়া হয় অনেক কম। অনেকের ধারণা শুধু কিশমিশ খেলে দাঁতের ক্ষতি হয় অনেক। কিন্তু এটি ভুল ধারণা। কিশমিশ খাওয়া আমাদের স্বাস্থ্যের জন্য অত্যন্ত জরুরী। নানা ধরণের শারীরিক সমস্যা থেকে মুক্তি দিতে পারে প্রতিদিন কিশমিশ খাওয়ার অভ্যাস। তবে ডায়বেটিস রোগীদের ক্ষেত্রে কিশমিশ থেকে দূরে থাকাই ভালো।
১) মস্তিষ্কের কর্মক্ষমতা বাড়ায়
কিশমিশে রয়েছে বোরন যা মস্তিষ্কের কর্মক্ষমতা বৃদ্ধিতে সহায়তা করে। বোরন মনোযোগ বৃদ্ধিতে বিশেষ ভাবে কার্যকরী একটি উপাদান। মাত্র ১০০ গ্রাম কিশমিশ থেকে প্রায় ২.২ মিলিগ্রাম বোরন পাওয়া সম্ভব।
২) উচ্চ রক্ত চাপের সমস্যা নিয়ন্ত্রণে রাখে
কিশমিশের পটাশিয়াম উচ্চ রক্তচাপের সমস্যা নিয়ন্ত্রণে রাখতে সাহায্য করে এবং অতিরিক্ত সোডিয়াম রক্ত থেকে দূর করে উচ্চ রক্তচাপের সমস্যা প্রতিরোধ করে।
৩) কিশমিশ কলেস্টোরলের সমস্যা কমায়
কিশমিশে খারাপ কলেস্টোরল রয়েছে ০%। এছাড়া কিশমিশের স্যলুবল ফাইবার খারাপ কলেস্টোরল দূর করে কলেস্টোরলের সমস্যাপ্রতিরোধে সহায়তা করে। ১ কাপ কিশমিশ থেকে প্রায় ৪ গ্রাম পরিমাণে স্যলুবল ফাইবার পাওয়া যায়।
৪) চোখের সুরক্ষা করে
প্রতিদিন কিশমিশ খাওয়ার অভ্যাস বার্ধক্যজনিত চোখের সমস্যা সমাধান করে। কিশমিশের অ্যান্টিঅক্সিডেন্ট এবং পলিফেলন ম্যাকুলার ডিগ্রেডেশন প্রতিরোধ করে চোখের সুরক্ষায় কাজ করে।
৫) অ্যাসিডিটির সমস্যা সমাধান করে
কিশমিশের ম্যাগনেসিয়াম ও পটাশিয়াম আমাদের পাকস্থলীর অতিরিক্ত অ্যাসিড যা অ্যাসিডিটির সমস্যা তৈরি করে তা দূর করতে সহায়তা করে।
৬) কলোরেক্টাল ক্যান্সার প্রতিরোধ করে
ফাইবার সমৃদ্ধ খাবার কলোরেক্টাল ক্যান্সার প্রতিরোধে সবচাইতে বেশি কার্যকরী। মাত্র ১ টেবিল চামচ কিশমিশ আপনাকে প্রায় ১ গ্রাম পরিমাণ ফাইবার দিতে পারে। এছাড়াও কিশমিশের টারটারিক অ্যাসিড হজম সমস্যা দূর করে পরিপাকতন্ত্রের সুরক্ষা করে।
৭) রক্তস্বল্পতার সমস্যা দূর করে
আমরা সকলেই জানি দেহে আয়রনের অভাবের কারণে রক্তস্বল্পতার সমস্যা শুরু হয়। কিশমিশে রয়েছে প্রচুর পরিমাণে আয়রন। ১ কাপ কিশমিশে রয়েছে প্রায় ৬ মিলিগ্রাম আয়রন যা আমাদের দেহের প্রায় ১৭% আয়রনের ঘাটতি পূরণ করতে সক্ষম।
৮) দাঁত ও মাড়ির সুরক্ষা করে
অনেকে ভাবতে পারেন কিশমিশে চিনি রয়েছে যা দাঁতের জন্য ক্ষতিকর। কিন্তু চিনির পাশাপাশি কিশমিশে রয়েছে ওলিনোলিক অ্যাসিড যা মুখের ভেতরে ক্ষতিকর ব্যাকটেরিয়া জন্মাতে বাঁধা দেয় এবং ক্যাভিটি প্রতিরোধে কাজ করে।

রবিবার, ৫ জুন, ২০১৬

ওরা স্কুলে যায়, ফুলও বিক্রি করে

ওরা স্কুলে যায়, ফুলও বিক্রি করে
জীবন-জীবিকার জন্য মানুষ কত কিছুই না করে থাকেন, সাধারণত পড়াশোনা শেষ করে প্রাপ্ত বয়স্ক হওয়ার পর আমরা জীবিকার তাগিতে ছুটতে শুরু করি। কিন্তু কেউ কেউ আছে যাদের জীবনে যেন জন্মের কয়েক বছর পরই উপার্জনের পথ খুঁজতে হয়। নির্বিঘ্নে পড়াশোনার সুযোগও নেই তাদের। সুবিধাবঞ্চিত এমন শিশুদের দেখা মিলল টাঙ্গাইল শহরের নিরালা মোড়ে।
৬ শিশু ফুল বিক্রেতা। বয়স কত হবে ৭, ৮ বা ১০ বছর। ছয়জনের মধ্যে তিনজনই সম্পর্কে ভাই-বোন। তাদের সবার বাড়ি টাঙ্গাইল শহরের বেবিস্ট্যান্ডে। পড়ছে শহরের আইডিয়াল প্রাথমিক বিদ্যালয়ে।
0
ভাই একটা মালা নেন, ও ভাই নেন না একটা মালা, মাত্র ১০ টাকা। এভাবেই অল্পবয়স্ক স্কুল পড়ুয়া শিশুরা টাঙ্গাইল শহরের বিভিন্ন স্থানে ফুল বিক্রি করে থাকে। বাবার আয় দিয়ে সংসার চলে না। তাই পড়াশোনার পাশাপাশি সংসারের খরচ চালানোর জন্যই ফুল বিক্রি করা। সকালে স্কুলে যায়, স্কুল শেষ করে দুপুর থেকে রাত পর্যন্ত তারা ফুল বিক্রি করে। যেদিন স্কুল বন্ধ থাকে সেদিন সকাল থেকে রাত পর্যন্ত চলে ফুল বিক্রি করা।
মূলত গাছ থেকে বকুল ফুল সংগ্রহ করে সাধারণ মানুষের কাছে বিক্রি করে। কেউ ফুল কিনছেন প্রিয় মানুষকে উপহার দেওয়ার জন্য, কেউবা নিজ ঘর ফুলের গন্ধে মোহনীয় করার জন্য।
মলি চহাল বয়স ৮ বছর। পরে তৃতীয় শ্রেণীতে। এই ছোট্ট শিশুটি বলে, আমি প্রতিদিন প্রায় ২০ টি ফুল বিক্রি করি। আমার বাবা ডিম বিক্রি করে। জয়ন্ত ১ম শ্রেণীর ছাত্র। বাবা মারা গেছে। মায়ের পাশাপাশি সংসারের কিছুটা খরচ বহন করার জন্য ফুল বিক্রি করে।
সে বলে, আমরা কয়েকজন শহরের বিভিন্ন জায়গায় ফুল বিক্রি করি। স্কুল ছুটি হওয়ার পর আমরা দলবদ্ধভাবে ফুল বিক্রির জন্য শহরে চলে আসি। আমরা প্রতিদিন ১০০ থেকে ২০০ টাকার ফুল বিক্রি করতে পারি।

সাইবার নিরাপত্তা ব্যবস্থা ঢেলে সাজাবে সুইফট

সাইবার নিরাপত্তা ব্যবস্থা ঢেলে সাজাবে সুইফট
যুক্তরাষ্ট্রের ফেডারেল রিজার্ভ সিস্টেম থেকে বাংলাদেশ ব্যাংকের ৮১ মিলিয়ন ডলার চুরির পর বিশ্বব্যাপী সাইবার নিরাপত্তা হুমকির মুখে রয়েছে। আর তাই তা ঢেলে সাজানোর পদক্ষেপ নিচ্ছে সোসাইটি ফর ওয়ার্ল্ডওয়াইড ইন্টারব্যাংক ফাইন্যান্সিয়াল টেলিকমিউনিকেশন (সুইফট)। মঙ্গলবার ব্রাসেলসে এক সংবাদ সম্মেলনে সুইফট-এর নির্বাহী প্রধান গোটফ্রিড লেইব্রান্ড এমনটাই জানান।
গোটফ্রিড লেইব্রান্ড
সুইফটের নির্বাহী প্রধান লেইব্রান্ডট জানান, পাঁচ স্তরের নিরাপত্তা পরিকল্পনা চালু করতে যাচ্ছেন তারা।
লেইব্রান্ড বলেন, ‘এ ধরনের অপরাধ সুইফটের ওপর গ্রাহকদের তথা ব্যাংক খাতের আস্থায় ফাটল সৃষ্টি করেছে। বাংলাদেশ ব্যাংকের রিজার্ভের অর্থ চুরির ঘটনা ব্যাংক খাতের জন্য এক চরম মুহূর্ত। বাংলাদেশ ব্যাংকের ঘটনাটি বিচ্ছিন্ন কোনও ঘটনা নয়। বিশ্বের ব্যাংক খাতের জন্য এটি অত্যন্ত গুরুত্বপূর্ণ ঘটনা।’
তিনি আরও বলেন, ‘বাংলাদেশ ব্যাংকের ঘটনার আগের পরিস্থিতি এক রকম, পরের পরিস্থিতি অন্যরকম। ওই ঘটনাটি একটি বিভাজন রেখা টেনে দিয়েছে। ওই ঘটনা মোটেই ছোট কোনো ঘটনা নয়, বড় ঘটনা। এটা বিশ্বের ব্যাংক ব্যবস্থার মূলে আঘাত করেছে।’
হ্যাকিংয়ের জন্য গ্রাহক ব্যাংককে প্রযুক্তিগত দুর্বলতার দিকে ফের অভিযোগের আঙুল তুলে সাইবার হামলার ঝুঁকি মোকাবেলায় তাদের সহযোগিতার আশ্বাসও দেন সুইফটের নির্বাহী প্রধান। তবে তিনি বলেন, ‘সুইফট শক্তিশালী কোনো নিয়ন্ত্রক সংস্থা বা আইনশৃঙ্খলা বাহিনী নয়।’
হ্যাকিংয়ের ওই ঘটনা নিয়ে বিশ্বজুড়ে আলোচনার মধ্যে বাংলাদেশের পক্ষ থেকে সুইফটের নিরাপত্তা ব্যবস্থার দুর্বলতা নিয়ে অভিযোগ তোলা হলেও সংস্থাটি তা প্রত্যাখ্যান করে আসছিল।
উল্লেখ্য, চলতি বছরের ৫ ফেব্রুয়ারি বাংলাদেশ ব্যাংকের সিস্টেম হ্যাকড করে যুক্তরাষ্ট্রের ফেডারেল রিজার্ভ ব্যাংকে বাংলাদেশ ব্যাংকের অ্যাকাউন্ট থেকে হ্যাকাররা ৮১ মিলিয়ন মার্কিন ডলার অর্থ চুরি করে ফিলিপাইনের রিজাল কমার্শিয়াল ব্যাংকিং কর্পোরেশন (আরসিবিসি)-এর জুপিটার ব্রাঞ্চের চারটি অ্যাকাউন্টে স্থানান্তর করে। এরপর ওই অর্থ পাঠানো হয় ফিলিপাইনের কয়েকটি ক্যাসিনোতে।
সূত্র: এনপিআর, রয়টার্স

বিচ্ছেদের দ্বারপ্রান্তে ১৮ শতাংশ ব্রিটিশ দম্পতি!

বিচ্ছেদের দ্বারপ্রান্তে ১৮ শতাংশ ব্রিটিশ দম্পতি!
সাম্প্রতিক এক গবেষণায় দেখা যায়, যুক্তরাজ্যের এক-পঞ্চমাংশ দম্পতি নিয়মিত ঝগড়া করেন। গবেষণার ফলাফল অনুযায়ী, ওই ১৮ শতাংশ দম্পতি বিচ্ছেদের দাঁড়প্রান্তে রয়েছেন।
২০১৩ থেকে ২০১৫ সাল পর্যন্ত ২০ হাজার ৯৮০ জন ব্রিটিশ নাগরিকের ওপর একটি সমীক্ষা চালানো হয়। সমীক্ষায় দেখা যায়, ব্রিটেনের প্রায় ২৮ লাখ ৭০ হাজার দম্পতি নিজেদের সম্পর্ক নিয়ে অসন্তুষ্ট। ‘রিলেট’ নামক একটি দাতব্য সংস্থা ওই গবেষণাটি পরিচালনা করে।
পারিবারিক কলহ
সংস্থাটির গবেষক ড. ডেভিড মারজোরিব্যাংকস বলেন, ‘পারিবারিক কলহে শিশু-কিশোরদের ওপর বিশেষ প্রভাব পড়ে। তারা পড়াশোনায় অমনোযোগী হয়ে পড়ে, এমনকি অপরাধের সঙ্গেও জড়িত হয়।’ তিনি বলেন, ‘সম্পর্কের ইতি টানার পর সন্তানদের ওপর কেবল তার প্রভাবই পড়ে না, বরং এই প্রভাব দীর্ঘমেয়াদী।’
মারজোরিব্যাংকস আরও বলেন, ‘বাবা-মায়ের সম্পর্কের তিক্ততা দেখে বড় হওয়া সন্তানরা অনেক ক্ষেত্রেই শারীরিক বা মানসিক সমস্যায় ভোগে, পড়াশোনায় অমনোযোগী থাকে, অসামাজিক হয়ে পড়ে, এমনকি অপরাধমূলক কাজে জড়িয়ে পড়ে।’      
প্রাপ্ত তথ্যে দেখা যায়, বৈশ্বিক অর্থনৈতিক মন্দার প্রভাবে ২০১১ এবং ২০১২ সালে দাম্পত্ব সম্পর্ক সবচেয়ে গুরুতর আকার ধারণ করে। তবে এখনও তা পূর্বের অবস্থায় ফিরে আসেনি। ইংল্যান্ড এবং ওয়েলসে ২০১৩ সালে ১ লাখ ১৪ হাজার ৭২০টি বিবাহ বিচ্ছেদ সংঘটিত হয়, যা ২০১২ সালের চেয়ে ৩ শতাংশ কম।
সংস্থাটির নির্বাহী প্রধান ক্রিস শেরউড বলেন, ‘প্রতিবেদনের তথ্য রীতিমতো শঙ্কিত হওয়ার মতো। পারিবারিক সম্পর্কগুলো এভাবে নষ্ট হতে পারে না।’  সূত্র: বিবিসি।

শান্তি ছড়িয়ে দিতে সাহস সঞ্চয়ের আহ্বান

Vision Led ad on bangla Tribune

দ্য গার্ডিয়ানশান্তি ছড়িয়ে দিতে সাহস সঞ্চয়ের আহ্বানদ্য গার্ডিয়ানের প্রথম পাতামার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামা তার প্রথম জাপান সফরের অংশ হিসেবে পারমাণবিক বোমার নিষ্ঠুরতার স্বাক্ষরবাহী শিরোশিমা শহর পরিদর্শনে যান। এ সময় দ্বিতীয় বিশ্বযুদ্ধে পারমাণবিক বোমার আঘাতে নিহতদের স্মরণ করতে গিয়ে তিনি আবেগাপ্লুত হয়ে পড়েন। আলিঙ্গন করেন শিগিয়াকি মরি নামে হিরোশিমায় পারমাণবিক বোমার নিষ্ঠুরতা থেকে বেঁচে যাওয়া এক ব্যক্তির সঙ্গে। তিনি বিশ্বকে এমন একটি ভবিষ্যৎ গড়ার আহ্বান জানান যেখানে হিরোশিমার ঘটনাকে নৈতিক জাগরণের সূচনা হিসেবে বিবেচনা করা হবে। রবিবার (২৯ মে) এ খবরটিকেই প্রধান শিরোনাম করেছে ব্রিটিশ সংবাদমাধ্যম দ্য গার্ডিয়ান।

জাপানের প্রধানমন্ত্রী শিনজো অ্যাবে’কে সঙ্গে নিয়ে হিরোশিমার ‘পিস মেমোরিয়াল পার্ক’ পরিদর্শন করেন ওবামা। এরপর তারা পিস মেমোরিয়াল মিউজিয়ামে যান। এ সময় দ্বিতীয় বিশ্বযুদ্ধে জাপানে যুক্তরাষ্ট্রের পারমাণবিক বোমা নিক্ষেপের কথা স্মরণ করেন ওবামা।
মার্কিন প্রেসিডেন্ট বলেন, ১৯৪৫ সালের ৬ আগস্টের দুঃসহ স্মৃতি ম্লান হওয়ার নয়। হিরোশিমার নীরব কান্না আমাদের শিক্ষা দিয়েছে। আমার কোনও বাক্যই হিরোশিমায় আক্রান্তদের কষ্ট কমাবে না। আমি এখানে কেন এসেছি? এমন প্রশ্ন অনেকেই করতে পারেন, কিন্তু আমি এসেছি আমার মানবিক বোধ থেকে।
ওবামা বলেন, ‘বিশ্বের প্রথম এই পারমাণবিক বোমা হামলার জন্য যুক্তরাষ্ট্র ক্ষমা চাইবে না। তবে আমরা একটি পারমাণবিক অস্ত্রমুক্ত বিশ্ব গড়ার অঙ্গীকার করছি।’
২৫ মে ভিয়েতনাম থেকে প্রেসিডেন্টকে বহনকারী ‘এয়ার ফোর্স ওয়ান’ প্লেনটি জাপানের নারিতা বিমানবন্দরে পৌঁছায়। তবে এর আগে ওবামা নিজে এবং হোয়াইট হাউসের পক্ষ থেকে বার বার বলা হয়েছে, মার্কিন প্রেসিডেন্টের হিরোশিমা সফরকে যেন যুক্তরাষ্ট্রের তরফে দুঃখপ্রকাশ বলে যেন ব্যাখ্যা করা না হয়। জাপানের মানুষের একটা অংশের দাবি সত্ত্বেও ওবামা স্পষ্ট জানিয়ে দিয়েছেন ‘ক্ষমা চাওয়া’র প্রশ্ন নেই।
হিরোশিমা হচ্ছে সেই শহর যেখানে ১৯৪৫ সালের ৬ আগস্ট 'লিটল বয়' নামক পারমাণবিক বোমার বিস্টেম্ফারণ ঘটানো হয়েছিল। তাতে প্রাণ হারিয়েছিলেন প্রায় এক লাখ ৪০ হাজার মানুষ। সেদিন যারা কোনওভাবে বেঁচে যান, তাদের আজীবন বয়ে বেড়াতে হয় মৃত্যু যন্ত্রণা। হিরোশিমায় স্থাপিত বিভিন্ন স্থাপনা সেই যন্ত্রণা ও ক্ষতের সাক্ষী হয়ে আছে এখনও। বস্তুত প্রাণঘাতী ও ব্যাপক ধ্বংসাত্মক এই কর্মকাণ্ডের একক দায় ছিল যুক্তরাষ্ট্রের। শুক্রবার দ্বিতীয় বিশ্বযুদ্ধে নিহতদের প্রতি শ্রদ্ধার নিদর্শন হিসেবে এই শহরটি পরিদর্শনে যান ওবামা।

শনিবার, ৪ জুন, ২০১৬

১৯ বছর ধরে নদী সাঁতরে স্কুলে যান শিক্ষক

১৯ বছর ধরে নদী সাঁতরে স্কুলে যান শিক্ষক


১৯ বছর ধরে নদী সাঁতরে স্কুলে যান শিক্ষক

শিক্ষকতা মহান পেশা। আর এই প্রবাদ বাক্যকে যেন আরো নতুন উচ্চতায় নিয়ে গেলেন ভারতের স্কুলশিক্ষক এ টি আব্দুল মালিক। ঠিক সময়ে স্কুলে পৌঁছাতে ১৯ বছর ধরে প্রতিদিন নদী সাঁতরে পার হন তিনি। স্কুলের শিক্ষক হাজিরা খাতায় নেই এ মহান শিক্ষকের একদিনের অনুপস্থিতি!

এই স্কুল শিক্ষকের নাম এ টি আব্দুল মালিক। ১৯৯২ সাল থেকে কেরালার মুসলিম লোয়ার প্রাথমিক বিদ্যালয়ে শিক্ষকতা করছেন তিনি। বাড়ি থেকে তাঁর স্কুলে যাওয়ার রাস্তা রয়েছে দুটি। 

প্রথমটি হচ্ছে বাড়ি থেকে বের হয়ে দুবার বাস বদল করতে হবে, এরপর আবার দুই কিলোমিটার রাস্তা হেঁটে যেতে হবে। আর এতে সময় লাগবে অন্তত তিন ঘণ্টা। দ্বিতীয় রাস্তাটি হচ্ছে বাড়ি থেকে হেঁটে স্থানীয় কাদালুন্দিপুঝা নদীর তীরে যেতে হয়। আর এতে সময় লাগে ১০ মিনিট। এরপর এই নদী সাঁতরে তীরে উঠে হাঁটতে হয় অন্তত তিন মিনিট। এরপর পৌঁছে যান তার প্রিয় শিক্ষার্থীদের কাছে। 

এটি আব্দুল মালিক জানান, প্রতিদিন নদী সাঁতরে স্কুলে যেতে তার সময় ও অর্থ দুটিই সাশ্রয় হয়। এছাড়া গাড়িতে যেতে হলে অনেকদিন নির্দিষ্ট সময়ে স্কুলে পৌঁছানো যায় না। 

নদীর তীরে পৌঁছে তিনি তার পোশাক এবং অন্যান্য জিনিষপত্র প্লাষ্টিক ব্যাগে ভরিয়ে ফেলেন। চোখে পানিরোধক চশমা পরে প্লাষ্টিকের সেই ব্যাগ এক হাতে পানির ওপরে ধরে পারি দেন নদী। স্থানীয়দের কাছে এই শিক্ষক পরিচিতি পেয়েছেন জীবন্ত ঘড়ি হিসেবে। তিনি যখন প্রতিদিন পানিতে নামেন তখন ঘড়ির কাটা থাকে ঠিক ৯টায়।
/এরপর নদীর তীরে ওঠে কাপড় পড়ে পৌঁছান স্কুলে। সেখানে হাসিমুখে অপেক্ষায় থাকে তার শিক্ষার্থীরা। মাসিক বেতন যা পান তাতেই খুশি এই শিক্ষক। বলেন, আমার কোনো সমস্যা ছিল না, এখনো নেই। 

আব্দুল মালিকের আশা পরিবেশ ও নদীরক্ষায় তার এই কাজ অনেককেই উৎসাহ দিবে। এছাড়া তিনি মাঝে মাঝেই শিক্ষার্থীদের নিয়েও সাঁতার কাটতে বের হন। এর মাধ্যমে নিজেকেও ফিট রাখা যায় বলেও জানান এই শিক্ষক।

এর আগে ৫ সেপ্টেম্বর বিশ্ব শিক্ষক দিবসে তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী জয়ললিতা তাঁকে সম্মাননা জানান। যুক্তরাজ্যের একজন মানসিক চিকিৎসক এই শিক্ষকের মহান এই ত্যাগের জন্য একটি নৌকা উপহার দেন। কিন্তু এর আগেই কেটে গেছে ১৯ বছর। নদী সাঁতরেই ইংলিশ চ্যানেলের সমপরিমাণ (৭০০ কিলোমিটার) দূরত্ব অতিক্রম করেছেন তিনি! 

শুক্রবার, ৩ জুন, ২০১৬

রাতে অধিক আহার স্বাস্থ্যের জন্য হিতকর নয়

রাতে অধিক আহার স্বাস্থ্যের জন্য হিতকর নয়
 ডা. মোড়ল নজরুল ইসলাম

 রাতে অধিক আহার স্বাস্থ্যের জন্য হিতকর নয়

প্রায়শই রোগীরা বলে থাকেন ডাক্তার সাহেব আমি তো সারাদিন প্রায় কিছু খাই না। একটু চা, কপি বিস্কুট আর রাতে বাসায় ফিরে একটু ভাত, মাছ, মাংস, তরকারি এই তো। তারপরও ওজন কেন কমছে না। অনেক নারী বলে থাকেন সারাদিন শুধু একটু শসা, বা গাজর খাই। রাতে ভাত। অনেকে আবার রাতে তেমন কিছু খান না। অনেকে দুপুরে ভাত খান। আর আইসক্রিম, ফাস্টফুড এসব খাবার মেনুর বাইরে থাকে।
 
কেমন হওয়া উচিত খাবার তালিকা। এসব নিয়েও অনেকে প্রশ্ন করেন, আমি মাঝে মাঝে ডায়েট চার্ট দেই। আমি ওজন কমানোর জন্য কাউকে ক্রাশ ডায়েটিং বা না খেয়ে শুকাতে বলি না। বরং ক্যালরি ঠিক রেখে যতটা খাদ্য নির্বাচন করা যায় ততই ভালো। তাই আমি ডায়েট নিয়ে যখন কথা বলি তখন যথা সম্ভব বিজ্ঞান সম্মত তথ্য দেওয়ার চেষ্টা করি। আমি সব সময় তথ্যগুলো বিশ্বাসযোগ্যভাবে উপস্থাপনের চেষ্টা করি।
 
যাহোক, ফিরে আসি রাতের খাবার প্রসঙ্গে। একজন চিকিৎক হিসেবে যতখানি তথ্য পেয়েছি তাতে রাতে অধিক আহারের স্বপক্ষে কোনো যুক্তি পাইনি। বরং রাতে হালকা খাবার আহারের পক্ষে বেশিরভাগ পুষ্টি বিজ্ঞানী। রাতে অধিক আহারে সমস্যা কোথায়।
 
এ ব্যাপারটিও জানা দরকার। রাতে সাধারণত আমাদের কোনো ফিজিক্যাল অ্যাকটিভিটি বা পরিশ্রমের প্রয়োজন পড়ে না। তাই আমরা আহার থেকে যে খাদ্য শক্তি পাই তা শরীরে জমা হয়। ফলে আমাদের শরীরের ওজন বেড়ে যেতে পারে। এছাড়া রাতে বেশি আহার করলে সকালে ঘুম থেকে উঠতেও বিলম্ব হয়। 
 
এছাড়া অনেকে লেট নাইটে আহার করেই বিছানায় শরীর হেলিয়ে দেন। ফলে খাবার পেটের উপরিভাগে উঠে ডায়াফ্রাম বা মধ্যচ্ছেদায় চাপ দেয়। তখন বুকে ব্যথা হতে পারে। যাকে বলা হয় হার্ট বার্ন বা বুক জ্বালা-পোড়া। অনেকে এ ধরনের বুকের ব্যথাকে হার্টের সমস্যা মনে করেন। রাতে খাবার পরিমিত বা কম আহার করলে একদিকে যেমন স্বাস্থ্যকর, অন্যদিকে ওজন আধিক্য থেকেও রক্ষা পাওয়া যায়।
 
লেখক : চুলপড়া, এলার্জি, চর্ম ও যৌন রোগ বিশেষজ্ঞ

ফল খাবেন খালি পেটে

ফল খাবেন খালি পেটে
 ফল খাবেন খালি পেটে


বাসা বাড়িতে বা কোনো পার্টিতে মুল খাবারের পর ফল খেতে দেয়া হয়। অধিকাংশ ক্ষেত্রে মানুষ মূল খাবারের পর ফল খেতে অভ্যস্ত। কিন্তু এটা একটা ভূল পদ্ধতি। ফল খেতে হবে খালি পেটে। 
খালি পেটে ফল খেলে তা আপনার দেহের আন্ত্রিক পদ্ধতি বিষমুক্ত করতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। এটা আপনাকে যেমন শক্তি যোগাবে তেমনি ওজন হ্রাস ও অন্যান্য দৈহিক তৎপরতায় যথেষ্ট সহায়তা করবে। 
মনে করুন, আপনি প্রথমে দুই টুকরো রুটি খেলেন এবং তারপর এক টুকরো ফল খেলেন। ফলের টুকরো পাকস্থলি হয়ে সরাসরি অন্ত্রে নেমে যেতে প্রস্তুত, কিন্তু তা হয় না। আসলে তেমনটি হতে দেয়া হয় না। ইতিমধ্যে আপনার গৃহীত খাবার পাকস্থলিতে পচন ধরে এবং গাজিয়ে এসিডে পরিণত হয়। যে মুহুর্তে আপনার খাওয়া ফল পাকস্থলিতে এই এসিড এবং পাচক রস এর সংস্পর্শে আসে, আপনার খাওয়া পুরো খাদ্য নষ্ট হতে শুরু করে। 
সুতরাং এ থেকে পরিত্রাণ পেতে হলে খালি পেটে ফল খান অথবা মূল খাবারের আগেও খেতে পারেন। আপনার অভিজ্ঞতা থেকে হয়ত দেখেছেন বা শুনে থাকবেন যে, যখনই মূল খাবারের পর কেউ তরমুজ খান, তখন পেট স্ফীত হয়। তেমনি কলা খাবারের পর মনে হয় পায়খানার খুবই বেগ পেয়েছে। প্রকৃত পক্ষে এ সমস্যার কোনোটিরই মুখোমুখিই  হবেন না যদি আপনি খালি পেটে ফল খান। আর খাবার পর ফল খেলে সেগুলি খাদ্যের
পচন ক্রিয়ায় যুক্ত হয়ে গ্যাস তৈরি করে, যার ফলে  আপনার পেট স্ফীত হয়ে উঠতে পারে।

ক্যানসারসহ তিন রোগের ওষুধ পাতিলেবু

ক্যানসারসহ তিন রোগের ওষুধ পাতিলেবু
 ক্যানসারসহ তিন রোগের ওষুধ পাতিলেবু
 
পাতিলেবু ক্যানসারের চিকিৎ‌সায় অত্যন্ত উপযোগী। বেশিকিছু পরীক্ষা-নিরীক্ষায় জানা গেছে, পাতিলেবুর মধ্যে ক্যানসার প্রতিরোধী ক্ষমতা রয়েছে। গবেষকরা বলছেন, সিস্ট ও টিউমারের চিকিৎসাতেও ভালো কাজ দেয় পাতিলেবু।
 
গবেষকদের দাবি, যে কোনো ধরনের ক্যানসার সারানোর ক্ষমতা রাখে পাতিলেবু। লেবুর রসের সঙ্গে কিছুটা বেকিং সোডা মেশালে সেই মিশ্রণ আরো জোরদার হয়। তাদের দাবি অনুযায়ী, কেমোথেরাপির থেকে হাজার গুণ শক্তিশালী হতে পারে বেকিং সোডা ও পাতিলেবুর রসের মিশ্রণ। এর অন্যতম কারণ হিসেবে উল্লেখ করা হয়, বেকিং সোডা pH-কে স্বাভাবিক মাত্রায় নিয়ে আসে।
 
তা ছাড়া ব্যাক্টেরিয়াল ও ফাংগাল সংক্রমণ ঠেকাতেও পাতিলেবুর  তুলনা নেই। শরীরের অভ্যন্তরে যে সমস্ত পরজীবী রয়েছে, তাদের সঙ্গে লড়তে পারে পাতিলেবু। একই সঙ্গে উচ্চরক্তচাপকেও নিয়ন্ত্রণ করে। গবেষণায় দেখা গেছে, স্নায়ুর রোগে যারা ভুগছেন, নিয়মিত পাতিলেবুর রস খেলে তারাও উপকৃত হবেন।
 
একটি নামী ওষুধ প্রস্তুতকারী কোম্পানির দাবি অনুযায়ী, ১৯৭০ সাল থেকে এ পর্যন্ত ২০টি ল্যাবরেটরি এক্সপেরিমেন্ট চালানো হয়েছে। সব মিলিয়ে দেখা গেছে, পাতিলেবু ১২ ধরনের ক্যানসার কোষকে বিনষ্ট করতে পারে। শুধু তাই নয়- অ্যাডরিয়ামাইসিন ও কেমোথেরাপির মতো ওষুধের থেকে হাজার গুণ শক্তিশালী।
 
গবেষকদের আরো দাবি, শুধু বেছে বেছে ক্যানসার কোষগুলোকেই বিনষ্ট করে লেবুর রস ও বেকিং সোডার মিশ্রণ। এই মিশ্রণে সুস্থ কোষ ও টিস্যুর কোনো ক্ষতি হয় না। গবেষকদের পরামর্শ, ক্যানসার চিকিৎসায় লেবুর রসে এক চামচ বেকিং সোডা মেশাতে হবে।
 
তারা আরো বলছেন, রাসায়নিক সারের পরিবর্তে জৈবসার দিয়ে লেবু চাষ হলে ১০০ গুণ ভালো ফল পাওয়া যাবে।

রমজানে ডায়েট ও পুষ্টি

রমজানে ডায়েট ও পুষ্টি
 রমজানে ডায়েট ও পুষ্টি

 
রমজান মাসের খাবার-দাবার অন্যান্য মারেস স্বাভাবিক খাবার-দাবার থেকে খুব ভিন্ন হওয়াটা উচিত নয়। আমাদের উচি যতটা সম্ভব রোজার মাসে সাধারণ খাবার খাওয়া। যাতে করে আমাদের শরীরের ওজন খুব বেশি বেড়েও না যায়, আবার একেবারে কমেও না যায়। সুস্বাস্থ্যের জন্য প্রয়োজন সুষম খাবারের। দরকার পরিমাণ মত শস্য জাতীয় খাবার, শাক সবজি, ফলমূল, দুধসহ মাছ, মাংস বা ডিম। রমজান মাসেও এর ব্যতিক্রম নয়। তবে সারা দিন রোজা রাখার পর খাবার নির্বাচনে ও গ্রহণের ক্ষেত্রে কিছু বিষয় খেয়াল রাখা দরকার। যেমন-
lদ্রুত হজম হয় এমন খাবারের পরিবর্তে বেছে নেয়া দরকার এমন খাবার যা হজম হতে বেশী সময় লাগে। অর্থাত্ এমন সব খাবার গ্রহণ করা যা হজম হতে প্রায় ৮ ঘন্টার মত সময় লাগে।
lখাবার নির্বাচনে দ্বিতীয় বিষয়টি হচ্ছে খাদ্যে আশেঁর উপস্থিতি। মূলত: যে সব খাবারে খাদ্য আঁশ বেশি থাকে সেসব খাবারই হজম হতে বেশি সময় লাগে।
lতৃতীয় বিষয়টি হলো, অধিক ভাজা পোড়া ও চর্বি যুক্ত খাবার পরিহার করা। কারণ ও ধরণের খাবারে বদ হজম, বুক জ্বালা পোড়া করা সহ শারীরিক ওজন বৃদ্ধি জনিত সমস্যা সৃষ্টির জন্য দায়ী।
lসর্বোশেষ ও সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো পানি। প্রতিদিন কমপক্ষে ৮ গ্লাস বিশুদ্ধ পানি পান করাটা প্রত্যেকের জন্য জরুরী।
এছাড়া রমজানে সুস্থতা নিশ্চিত করতে ইফতারের ২ ঘণ্টা পর ১৫-২০ মিনিট হাটাহাটি করা ভালো। এবারে জেনে নেয়া যাক রমজানে কোন বেলায় কি খাবেন।
সেহেরীর খাবার
সেহেরীর সময় হচ্ছে দিনের সবচেয়ে গুরুত্বপূর্ণ খাবার, তাই এটি যেন কোন ভাবেই বাদ না পড়ে সেদিকে খেয়াল রাখতে হবে। যদিও সারা দিনের ক্ষুধা সেহেরীর মাধ্যমে নিবারণ করা সম্ভব নয়, কিন্তু আমরা যদি খাবার নির্বাচনের ক্ষেত্রে একটু খেয়াল রাখি তাহলে অনায়াসেই ক্ষুধাকে বিলম্বিত করতে পারি। সেহেরীর খাবার নির্বাচনে নজর দিতে হবে
আমিষ, জটিল শর্করা ও খাদ্য আঁশের প্রতি। সেহেরীতে যা খাওয়া ভালো আর তা হচ্ছে, লাল চালের ভাত এক থেকে দেড় কাপ, মিক্সড সবজি ১ কাপ, মাছ অথবা মুরগী ১ টুকরা, ডাল ১ কাপ সাথে দই অথবা ননী বিহীন দুধ ১ কাপ।
স্বাস্থ্য সম্মত ইফতার
সারা দিন রোজা রাখার পর স্বাভাবিক ভাবেই রক্তের গ্লুকোজের মাত্রা কমে যায়। সেজন্য ইফতারের শুরুটা হওয়া দরকার কিছুটা দ্রুত হজম হয় এমন ধরণের শর্করা জাতীয় খাবার দিয়ে। এছাড়া আমাদের পরিপাকতন্ত্র দীর্ঘক্ষণ খাবার বিহীন অবস্থায় থাকার কারণে একে খাদ্য পরিপাকের জন্য প্রস্তুত করতে প্রয়োজন হয় যে কোন হালকা গরম তরল খাবার। সেই সাথে দরকার পর্যাপ্ত পরিমাণ পানির। ইফতারের সময়কার খাবার কে দুই ভাগে ভাগ করে খাওয়া স্বাস্থ্যসম্মত। প্রথম ভাগ মাগরিবের নামাজের পূর্বে আর দ্বিতীয় ভাগ মাগরিবের নামাজের পর। একসাথে অধিক খাওয়া শরীরের নানাবিধ জটিলতা তৈরী করাসহ শরীরকে ক্লান্ত করে তুলতে পারে। ইফতারে যা খাওয়া ভালো-
খেজুর ৩ থেকে ৪ টা, হালকা গরম ভেজিটেবল অথচা চিকেন স্যুপ ১ বাটি, ছোলা সিদ্ধ আধা বাটি, যে কোন ফলের জুস অথবা লাবাংগ ১ গ্লাস। মাগরিবের নামাজের পর পায়েস/দই চিড়া অথবা ওটস ১ বাটি, কলা অথবা আপেল ১ টা।
রাতের খাবার
রোজার মাসে রাতের খাবারটা কিছুটা হালকা হলে ভালো। খাবারে সব রকমের ফুড গ্রুফ থেকে কিছুটা রাখা দরকার। রাতের খাবারে ভাত ১ কাপ, মাছ অথবা মুরগী ১ টুকরো, সবজি ১ কাপ ও সালাদ ১ বাটি।
 

চলে গেলেন সর্বকালের সেরা মুহাম্মাদ আলি

চলে গেলেন সর্বকালের সেরা মুহাম্মাদ আলি

 

 মারা গেছেন কিংবদন্তি মুষ্টিযোদ্ধা মুহাম্মাদ আলি। ‘সর্বকালের সেরা’ বলে বিবেচিত এই বক্সার ফিনিক্সের একটি হাসপাতালে শুক্রবার ৭৪ বছর বয়সে শেষ নিশ্বাস ত্যাগ করেন।

 

ভালো স্বাস্থ্যের জন্য ভালো খাবারের ছোট্ট তালিকা

ভালো স্বাস্থ্যের জন্য ভালো খাবারের ছোট্ট তালিকা




স্বাস্থ্য ভালো করার পিছনে খাওয়া-দাওয়ার গুরুত্ব তো আছেই, সঙ্গে হালকা এক্সারসাইজও করতে হবে এবং ভালোমতো বিশ্রাম নিতে হবে। দিনে ৮ থেকে ৯ ঘণ্টা ভালো ঘুম হওয়া খুবই জরুরি। তা বাদে এই ৮টি খাবার রাখতে পারেন সপ্তাহের খাদ্যতালিকায়। তবে এই তালিকা তাদের জন্যেই যাদের থাইরয়েড, ডায়বেটিস, ইউরিক অ্যাসিড বা কোলেস্টরলের মতো কোনো রোগব্যাধি নেই, লিভার, কিডনি বা হার্টের কোনো অসুখ নেই।
এ ব্যাপারে নিশ্চিত না হলে ডায়েটিশিয়ান বা চিকিৎসকের সঙ্গে আলোচনা করে, প্রয়োজনীয় পরীক্ষা করে তবেই খাদ্যাভ্যাস পরিবর্তন করুন। নিচের তালিকাটি একটি উদাহরণ মাত্র—
১) সপ্তাহে একদিন বা দু’দিন যেকোনো রেড মিট খেতে পারেন। তবে বাজার থেকে কেনা টাটকা গোশত খাওয়াই ভালো। পেপারনি, সালামি বা প্রসেসড রেড মিট না কেনাই ভালো।
২) নিয়মিত এক গ্লাস দুধ খান। দুধ সহ্য না হলে প্রতিদিনের খাদ্যতালিকায় রাখুন ছানা, চিজ, কাস্টার্ড, মিষ্টি দই ইত্যাদি।
৩) পিনাট বাটার হল ওয়েট গেইন করার সবচেয়ে ভালো উপাদান। পাঁউরুটি বা হাতে গড়া রুটিতে মাখিয়ে খেতে পারেন নিয়মিত।
৪) দিনে দু’তিন রকম ফল খান। কলা, আম, পাকা পেঁপে, আনারস ইত্যাদি উপকারী ফলে প্রচুর ভিটামিন ও মিনারেলস রয়েছে। পাশাপাশি এগুলি ওয়েট গেইন করতেও সাহায্য করে।
৫) ওজন বাড়াতে খুবই ভালো কাজ দেয় বাদাম। দু’তিন রকম বাদাম পরিমিত পরিমাণে খেতে পারেন রোজ। যেমন সকালে একটি বা দু’টি আমন্ড। সকালে নাস্তার পরে কিসমিস-সহ দু’চারটি আখরোট এবং বিকেলে মুড়ি দিয়ে সাধারণ চিনাবাদাম ১০ গ্রাম থেকে ২০ গ্রাম মতো।
৬) প্রতিদিন ডিমের পোচ অথবা সেদ্ধ ডিম খেতে পারেন ব্রেকফাস্টে। দুধের মতোই ডিমও সুসম আহার এবং স্বাস্থ্যের উন্নতি করতে সাহায্য করে।
৭) ডিম ছাড়াও প্রতিদিন লাঞ্চে ১০০ গ্রাম ওজনের টাটকা মাছ খান। স্বাস্থ্য ভালো করতে মাছের জুড়ি নেই। নদীর মাছের পাশাপাশি সামুদ্রিক মাছও খাবেন।
৮) ব্রেকফাস্টে বা বিকেলের নাস্তায় মাশড পোট্যাটো বা আলুসেদ্ধ খান। রাঙালু খেলে খুবই ভালো।
এছাড়া তরকারিতেও আলু খাবেন। তবে দিনে ২০০ গ্রাম থেকে ৩০০ গ্রামের বেশি আলু একেবারেই নয়।

যে ৮ উপায়ে কাটাতে পারেন বিষণ্ণতা

যে ৮ উপায়ে কাটাতে পারেন বিষণ্ণতা
Image result for depression image

মন খারাপ। কোনো কাজে মন দিতে পারছেন না। কিন্তু জমে আছে কাজের পাহাড়। কীভাবে চটজলদি মন ভাল করবেন? কীভাবে বেরিয়ে আসবেন বিষণ্ণতা থেকে? জেনে নিন ৮ উপায়ে বিষণ্ণতা কাটানোর উপায়।
১. জিমে যান: জিমে ভর্তি হলে বিষণ্ণতা কেটে যেতে পারে।
২. মেকআপ করুন: পছন্দ মতো মেকআপ করুন। মন ভাল হতে বাধ্য।
৩. ফোনে কথা বলুন: মেসেজ নয়, বন্ধুর সঙ্গে ফোনে কথা বলুন। তাঁকে বলুন আপনার কষ্টের কথা। পরামর্শ চাইতে পারেন তাঁর কাছ থেকে।
৪. হাসুন: হয়তো হাসার মতো পরিস্থিতি নেই, তবু চেষ্টা করুন হাসার। হাসি কখনো চাপ কমাতে সাহায্য করে, মেজাজ ভাল রাখে, বিষণ্ণতাকেও দূরে রাখে।
৫. রান্না শিখুন: নতুন কিছু করুন। নেতিবাচক ভাবনা থেকে বেরিয়ে যান। রান্নার ক্লাসে ভর্তি হতে পারেন। আগামীকাল সকালে উঠে নতুন কী করবেন তাঁর পরিকল্পনা করুন।
৬. হাঁটুন: ঘরে যদি কিছু করার না থাকে, তবে মন ভাল করতে হাঁটতে বেরিয়ে যান। বাইরের তাজা হাওয়া আপনার মনকে সতেজ করবে।
৭. খেলাধুলা করুন: পরিবারের সদস্যদের সঙ্গে দেখা করুন। এর পর সবাই মিলে মজাদার কোনো খেলা খেলুন।
৮. নিজেকে সময় দিন: কিছুক্ষণের জন্য সোশ্যাল ওয়ার্ল্ড থেকে বিচ্ছিন্ন হয়ে যান। বন্ধ করে দিন ফোন। কিছুটা সময় শুধুমাত্র নিজেকে দিন।  

এসি জ্যাকেট

এসি জ্যাকেট



বাড়ছে গরম। পাল্লা দিয়ে বাড়ছে জ্যামজট। এর মাঝে ভারী কাপড় চোপড় পরে থাকা কষ্টের ব্যাপার। গ্রীষ্মকালীন পোশাক পরেও গরম যখন সহ্য হচ্ছে না তখন গায়ের জামাটাই যদি এমন হয় যা দিতে পারে এসি অর্থাৎ এয়ারকন্ডিশনের ঠাণ্ডা প্রশান্তি, তাহলে? তাহলে কেমন হতো- সেটি বোঝার জন্য এখন কল্পনা শুরু করতে হবে না, অপেক্ষা করেও বসে থাকতে হবে না।
জাপানের বিজ্ঞানীরা এমন এক জামা তৈরি করেছেন, যা এসির মতো-টতো নয়, একেবারে এসির প্রশান্তি দিতে সক্ষম। কেননা জামাটির মধ্যেই রয়েছে একটি স্বয়ংসম্পূর্ণ এসি ব্যবস্থা। জাপানের কুশুফুকু প্রযুক্তি প্রতিষ্ঠান এই এসি জ্যাকেট বানিয়েছে।
জাপানের কুশুফুকু কোম্পানি লিমিটেডের প্রেসিডেন্ট হিরোশি ইচিগায়া জানিয়েছেন, তারা সম্প্রতি একটি এয়ারকন্ডিশন জ্যাকেট উদ্ভাবন করেছেন। জ্যাকেটটি ঘরে বা অফিস-আদালতে ব্যবহৃত এসির তুলনায় অনেক বেশি সাশ্রয়ী ও কার্যকর। এটির মধ্যে লিথিয়াম আয়ন ব্যাটারি দিয়ে চালিত দুটি বৈদ্যুতিক পাখা রয়েছে। প্রতি সেকেন্ডে জ্যাকেটটি ২০ লিটার পর্যন্ত বাতাস ভেতরে টেনে নিতে পারে। ওই বাতাস জ্যাকেটটির মধ্য দিয়ে প্রবাহিত হয়ে ঘাড়ের কলার ও হাতের আস্তিন দিয়ে বেরিয়ে যাবে। এ প্রক্রিয়াতে জ্যাকেট পরিধানকারী ব্যক্তির গোটা শরীরে বয়ে যাবে প্রশান্তির বাতাস।
জ্যাকেটটির ওজন ১ কেজিরও কম। একটি এয়ারকন্ডিশন চালাতে যে পরিমাণ শক্তির প্রয়োজন হয় তার ৫০ ভাগের এক ভাগ খরচ হবে এই এসি জ্যাকেটের আরাম নিতে। ১০টি ভিন্ন ধরনের এই জ্যাকেটটি পাওয়া যায়। এই জ্যাকেট দিয়ে তাপমাত্রা ১০ ডিগ্রিতে নামিয়ে আনা সম্ভব।
প্রতিষ্ঠানটি এ ধরনের জ্যাকেট উদ্ভাবনের নেপথ্যে কারণ হিসেবে জানিয়েছে, ঘরে সাধারণ যেসব এসি ব্যবহার করা হয়, সেগুলোতে প্রচুর বিদ্যুৎ খরচ হয়। তা ছাড়া পুরো একটি ঘর ঠাণ্ডা করার চেয়ে ব্যক্তির শরীর ঠাণ্ডা করাই বেশি গুরুত্বপূর্ণ। এর আগে এই প্রতিষ্ঠান এ ধরনের বাতাসপ্রবাহী ম্যাট্রেস, কুশনসহ আরো কয়েকটি শীতলীকরণ পণ্য উদ্ভাবন ও বাজারজাত করেছে। ভারতেও পাওয়া যাচ্ছে এই জ্যাকেট। জ্যাকেটটির মূল্য ১২০ ডলার। ভ্যাট ও ট্যাক্স ছাড়া বাংলাদেশি মুদ্রায় ৯ হাজার ৬০০ টাকা।

বৃহস্পতিবার, ২ জুন, ২০১৬

শরীরে তাৎক্ষণিক শক্তি যোগায় ডিম, জেনে নিন কখন খাবেন, কিভাবে খাবেন?

শরীরে তাৎক্ষণিক শক্তি যোগায় ডিম, জেনে নিন কখন খাবেন, কিভাবে খাবেন? 
boyel-eagg

গরম খাবারের তালিকায় এক নম্বরে ডিমেরই স্হান৷‌ দেখা যাক, কী থাকে একটা ডিমে! ডিমের গড় ওজন প্রায় ৬০ গ্রাম৷‌ এতে প্রোটিন ও ফ্যাট থাকে মাত্র ৬ গ্রাম করে৷‌ কাজেই এদের হজম করা কোনো ব্যাপার নয়৷‌ এছাড়া থাকে ৩০ মিলিগ্রাম ক্যালসিয়াম, ১.৫ মিলিগ্রাম লোহা, অন্যান্য খনিজ পদার্থ ৮ গ্রাম এবং অধাতব পদার্থ ৩ গ্রাম, যার মধ্যে ভিটামিন সি বাদে অন্য সব ভিটামিনই থাকে৷‌ পানি থাকে প্রায় ৩৫ গ্রাম l

কোলেস্টেরল থাকে প্রায় ৭০০ মিলিগ্রাম এবং শক্তি পাওয়া যায় ৭০ ক্যালরির মতো৷‌ আমাদের দেহ গঠনের জন্য প্রোটিনের অন্যতম উপাদান যে ৮টি অ্যামাইনো অ্যাসিড, তার সব কটিই ডিমে থাকে৷‌ সেই অর্থে ডিম অবশ্যই পুষ্টিকর খাদ্য এবং সহজপাচ্যও বটে৷‌ অর্থাৎ ডিম গরম খাদ্য নয়৷‌ সেজন্য রোগীদের খাদ্যতালিকায় ডিমের স্হানটি বরাবরের জন্য বাঁধা৷‌ অনেক বাড়িতে বসন্ত, হাম-সহ নানা ভাইরাসঘটিত রোগ দেখা দিলে, ডিমের প্রবেশ বন্ধ হয়৷‌ অথচ এ সময় শরীরে বাড়তি পুষ্টির জন্যে ডিম
অবশ্যই প্রয়োজন৷‌ ডিমের নানা গুণপনা থাকা সত্ত্বেও, তার কপালে নানা নিন্দেমন্দ জোটে কেন? কারণ, ভালো ডিম সব সময় বাজারে পাওয়া মুশকিল৷‌ ৮ ডিগ্রি সেন্টিগ্রেডের ওপরে ১২ ঘণ্টার বেশি ডিম রাখলে তার পুষ্টিমূল্য কমে যায়৷‌ অথচ আমাদের মতো গ্রীষ্মপ্রধান দেশে গড় তাপমাত্রা সব সময়েই ৩০ থেকে ৪০ ডিগ্রি সেন্টিগ্রেড থাকে৷‌ রাস্তাঘাটে বা হোটেল-রেস্টুরেন্টে পচা ডিমের ছড়াছড়ি৷‌ রান্নাগুণে তাদের পচনত্ব চাপা দেয়ার চেষ্টা করা হয়৷‌ সেজন্য বাইরের ডিম এ সময় বিষতুল্য৷‌ যদি খেতেই হয়, বাড়িতে এনে ভালো করে ধুয়ে সেদ্ধ করে খেতে হবে৷‌ সুসেদ্ধ মানে কমপক্ষে ৮৷‌১০ মিনিট ধরে সেদ্ধ করতে হবে৷‌ কাঁচা বা অর্ধসেদ্ধ ডিম হজম হয় না নানা কারণে৷‌
হাঁসের ডিমে ‘ট্রিপসিন ইনহিবিটর’ নামক এক পদার্থ থাকে, যা আমাদের অগ্নাশয় গ্রম্হি থেকে ক্ষরিত পাচক রসের ট্রিপসিন নামক একটি পদার্থের কাজে বাধার সৃষ্টি করে৷‌ এই ট্রিপসিন আবার আমাদের প্রোটিন পরিপাকে সাহায্য করে৷‌ কাজেই, সেক্ষেত্রে হাঁসের ডিম খেলে হজমে গন্ডগোল অবশ্যম্ভাবী৷‌ কিন্তু ৮৷‌১০ মিনিট ফুটিয়ে নিলে, এই ট্রিপসিন ইনহিবিটর নষ্ট হয়ে যায়৷‌ কাজেই ডিম সব সময় পূর্ণ সেদ্ধ করেই খাওয়া উচিত৷‌ এছাড়া কাঁচা ডিমে সালমোনেলা, সিগেলা ইত্যাদি কিছু জীবাণু সংক্রমণের আশঙ্কা থাকে৷‌ গরমকালে এই আশঙ্কা আরো বাড়ে৷‌ বেশি ডিম উৎপাদনের জন্য এবং পোলট্রিকে জীবাণুমুক্ত রাখার জন্য নানা জীবাণুনাশক রাসায়নিক পদার্থ প্রয়োগ করা হয়৷‌ এর ফলে ক্ষতি হতে পারে৷‌ তবে শুধু ডিম নয়, যে কোনো খাদ্য উপাদানের ক্ষেত্রেই একথা সত্যি৷‌ কীটনাশকের ব্যবহারও দিন দিন বাড়ছে৷‌
বেশি ডিম খেলে রক্তে কোলেস্টেরলের মাত্রা বেড়ে গিয়ে রক্তনালি ও হৃদযন্ত্রের অসুখ হতে পারে৷‌ অ্যাসিডিটি বাড়তে পারে৷‌ ফ্যাটি লিভার হতে পারে৷‌ কাজেই বেশি ডিম খাওয়ার কিছু হ্যাপা আছেই৷‌ কিন্তু তাই বলে সপ্তাহে ৩৷‌৪টি সুসেদ্ধ ডিম খেলে তেমন ক্ষতি কিছুই হয় না৷‌ শরীরও গরম হয় না৷‌ শুধু দেখতে হবে, ডিমটা যেন ভালো হয়৷‌ হাঁস, মুরগি বাছবিচারের দরকার নেই৷‌ ভালো করে সেদ্ধ করে খেলে দুটি থেকে প্রায় সমান পুষ্টিই পাওয়া যায়৷‌
এসব পড়ে পাঠক যেন আবার ভেবে বসবেন না যে ডিমের হয়ে ওকালতি করা হচ্ছে৷‌ ডিম কখনোই কমপ্লিট ফুড নয়৷‌ এতে প্রধান খাদ্য উপাদান কার্বোহাইড্রেট থাকে না, থাকে না ভিটামিন সি৷‌ বরং ডিমের ওই পরিমাণ পুষ্টি কিনতে যে মূল্য খরচ হয়, ওই একই মূল্যে বেশি পুষ্টি কেনা যায় গম, ডাল, সয়াবিন থেকে৷‌ বিভিন্ন ডাল মিলিয়ে-মিশিয়ে খেলে প্রয়োজনীয় সব অ্যামাইনো অ্যাসিডই পাওয়া যায়৷‌
ডিম নিয়ে আমাদের মনের মধ্যে নানা প্রশ্ন জাগে৷‌ এই প্রসঙ্গে সেই প্রশ্নগুলোর একটু বিজ্ঞানসম্মত উত্তর খোঁজা যাক৷‌ অনেকের ধারণা, ডিম থেকে অ্যালার্জি হয়৷‌ হয়, তবে সবার নয়৷‌ কারো কারো৷‌ যার হয়, তিনি ডিম খাবেন না৷‌ অ্যালার্জির প্রকাশ নানাভাবে হতে পারে৷‌ কখনো সারা গা চুলকোয়, লাল চাকা চাকা হয়ে ওঠে, মুখ ফুলে যায়, বেশি ঘাম হয়, শ্বাসকষ্টও হতে পারে৷‌
ডিম খেলে বাত হয়, অনেকে মনে করেন৷‌ বাতের অন্যতম কারণ রক্তে ইউরিক অ্যাসিডের মাত্রা বৃদ্ধি৷‌ ডিমের সাদা অংশে ইউরিক অ্যাসিড থাকে৷‌ তবে তা এত সামান্য যে, কোনো ক্ষতি হয় না৷‌ ডিম খেলে সব সময় রক্তচাপ বাড়ে, তাও ঠিক নয়৷‌ ডিমের সাদা অংশে থাকে সোডিয়াম সল্ট অফ অ্যালবুমিন, খুবই অল্প পরিমাণে৷‌ তবে অতিরিক্ত ডিম, বিশেষ করে ডিমের কুসুম খেলে রক্তে কোলেস্টেরল বাড়তে পারে সে কথা আগেই বলেছি৷‌ এই কোলেস্টেরলের স্তর রক্তনালিতে জমে গিয়ে তাকে শীর্ণ করে তোলে, অবরোধ সৃষ্টি করে৷‌ পরোক্ষে রক্তচাপ বাড়তে পারে৷‌ কাজেই হাইপ্রেসারের রোগীদের ডিম কম খাওয়াই ভালো৷‌ বয়স্ক লোকেরা কোলেস্টেরলের বিপত্তি এড়াতে ডিমের সাদা অংশটিই শুধু খাবেন, শিশুদের খাওয়াবেন ডিমের কুসুম৷‌ কুসুমে প্রোটিন বেশি থাকে, হজম করাও সহজ৷‌ তবে সুস্হ মানুষদের এত বাছবিচার না করলেও চলে৷

বুধবার, ১ জুন, ২০১৬

প্রাণীজগতের বৈচিত্র্য জানলে চমকে উঠবেন আপনিও!

প্রাণীজগতের বৈচিত্র্য জানলে চমকে উঠবেন আপনিও!


প্রাণীজগতের বৈচিত্র্য জানলে চমকে উঠবেন আপনিও!


মানুষ সৃষ্টির সেরা জীব। এছারাও আল্লাহপাক ১৮,০০০ মাখলুকাত তৈরি করেছেন। অর্থাৎ, আমাদের পৃথিবীতে ১৮,০০০ ধরণের জীব বৈচিত্র্য রয়েছে। বিজ্ঞানীরা বিভিন্ন সময় এসকল প্রাণী নিয়ে গবেষণা করে মজাদার তথ্য বের করে। নিম্নে সেসকল মজাদার তথ্য নিয়ে আলোচনা করা হল-
- কুকুরের ঘ্রাণশক্তি মানুষের চেয়ে ২৮,০০০ গুণ বেশি।
- প্রাণীদের মধ্যে বিড়ালই সবচেয়ে বেশি ঘুমায় (দৈনিক ১৮ঘন্টা)।
- একমাত্র স্ত্রী মশাই মানুষের রক্ত খায়।
- মাছি মিনিটে ৮ কিলোমিটার উড়তে পারে।
- পুরুষ ব্যাঙই বর্ষকালে ডাকে,আর তা শুনে কাছে আসে স্ত্রী ব্যাঙ ।
- হামিং বার্ড পাখি পিছনের দিকে উড়তে পারে ।
- গিরগিটি একই সময়ে তার চোখ দুটি দুই দিকেই নাড়তে পারে ।
- টিকটিকি এক সঙ্গে ৩০টি ডিম পাড়ে ।
- মাছ চোখ খোলা রেখে ঘুমায় ।
- একমাএ পিঁপড়েই কোনদিন ঘুমায় না।
- সিডকা পোকা একটানা ১৭ বছর মাটির নিচে ঘুমায় । তারপর মাটি থেকে বেড়িয়ে এসে চিৎকার করতে করতে ৩ দিনের মাথায় মারা যায় ।
- সিংহের গর্জন ৫ মাইল দূর থেকেও শোনা যায়।
- অনেকের ধারণা হাঙ্গর মানুষকে হাতের কাছে পেলে মেরে ফেলে। কিন্তু মানুষের হাতেই বেশী হাংগর মারা পড়েছে।
- কাচ আসলে বালু থেকে তৈরী।
- আপনি প্রতিদিন কথা বলতে গড়ে ৪৮০০টি শব্দ ব্যবহার করেন। বিশ্বাস না হলে পরীক্ষা করে দেখতে পারেন।
- আপনি ৮ বছর ৭ মাস ৬ দিন একটানা চিৎকার করলে যে পরিমান শক্তি খরচ হবে তা দিয়ে এক কাপ কফি অনায়েসে বানানো যাবে।
- একটি রক্ত কনিকা আমাদের পুরো দেহ ঘুরে আসতে সময় নেয় ২২ সেকেন্ড।
- আপনার যদি একটা তারকা গুনতে ১ সেকেন্ড সময় লাগে তাহলে একটি গ্যালাক্সির সব তারকা গুনতে সময় লাগবে প্রায় ৩ হাজার বছর।
- অনেকের ধারণা শামুকের দাঁত নেই। অথচ শামুকের ২৫ হাজার দাঁত আছে।
- চোখ খুলে হাঁচি দেয়া সম্ভব না।
- বিড়াল ১০০ রকম শব্দ করতে পারে অথচ কুকুর পারে ১০ রকম।
- পৃথিবীর প্রাণীদের মধ্যে ৮০ ভাগই পোকামাকড়।
- একটি তেলাপোকা তার মাথা ছাড়া ৯ দিন পর্যন্ত বেঁচে থাকতে পারে। এরপর তারা সাধারণত খাদ্যাভাবে মারা যায় ।
- 

প্রতি এক কাপে কমবে এক ইঞ্চি পেট!

প্রতি এক কাপে কমবে এক ইঞ্চি পেট!প্রতি এক কাপে কমবে এক ইঞ্চি পেট!


ওজন কমানোর মিশনে বরাবরই বিভিন্ন মানুষের বিশাল তালিকা দেখা যায়। ওজন কমানো যেন নয়, ছোটখাটো এক যুদ্ধ। বেশিরভাগ মানুষের নিকট শোনা যায়, অনেক কম খেয়েও তাদের ওজন বৃদ্ধি পায়। অনেকে দিনাদিন না খেয়ে থাকে তারপরও কোন পার্থক্য দেখা যায় না।
তবে এবার পার্থক্য আপনি নিজে নিজে বুঝতে পারবেন। মাত্র এক কাপ পানি প্রতিদিন পান করার ফলে আপনার পেট ১ ইঞ্চি করে কমে যাবে। এই যাদুকরী পানি তৈরি করতে মাত্র দুইটি উপকরণের প্রয়োজন হবে।
আদা ও লেবুর মিশ্রণ আপনার ওজন কমিয়ে আনবে যাদুকরী উপায়ে। প্রথমে আদার ছোট ছোট টুকরা করে আধা ঘণ্টা পানিতে ভিজিয়ে রাখুন। তারপর সেই পানির সাথে আরও পানি মিশিয়ে একটি সম্পূর্ণ লেবু কয়েক টুকরা করে পানিতে ভিজিয়ে রাখুন। তারপর দুই ঘণ্টা অপেক্ষা করুন। এরপর সারাদিন এই পানি প্রতি ঘণ্টায় ঘণ্টায় পান করুন। এতে আপনার ওজন কমার পাশাপাশি শরীরও ডিটক্স থাকবে।
- 

বৃদ্ধাশ্রম থেকে ছেলের কাছে এক অসহায় বাবার চিঠি ! যা পড়ে আপনি চোখে পানি দরে রাখতে পারবেন না

বৃদ্ধাশ্রম থেকে ছেলের কাছে এক অসহায় বাবার চিঠি ! যা পড়ে আপনি চোখে পানি দরে রাখতে পারবেন না


বৃদ্ধাশ্রম থেকে ছেলের কাছে এক অসহায় বাবার চিঠি ! যা পড়ে আপনি চোখে পানি দরে রাখতে পারবেন না


প্রিয় সোনামানিক,
তুমি কেমন আছ একথা জিজ্ঞাসা করা সম্পূর্ণ নিরর্থক মনে করছি। তুমি ভাবছ হয়ত তোমার বাবা আগের মত তোমায় ভালোবাসে না। যদি এটা ভেবে থাক তবে তোমার সেই ছোট্টবেলার মত আরেকটি ভুল করলে। আমি মনে প্রাণে বিশ্বাস করি তুমি পৃথিবীর মধ্যে সবচেয়ে বেশি ভালো আছ কেননা আমরা দোয়া যার সাথে সর্বদা জড়িয়ে থাকে সে খারাপ থাকতে পারে এটা আমি বিশ্বাস করিনা। আমরা বউমা এবং প্রিয় দাদুভাইয়েরাও ভালো আছে বলে বিশ্বাস। আমি কোন মেয়ের বাবা হতে না পারলেও তোমাকে বিবাহ দিয়ে যে লক্ষ্মী বউমাকে পেয়েছিলাম তাকে কোনভাবেই কষ্ট দিবে না। লক্ষ্মী মেয়েটি আমার মেয়ের শুণ্যস্থান পুর্ণ করে দিয়েছে! আমার নাতী-নাতনীদের অনেক অনেক আদর দিও এবং তাদের কোন চাওয়া অপূর্ণ রাখবে না। তোমার হতভাগ্য-হতদরিদ্র জন্মদাতা তোমার চাহিদা তো দূরের কথা মৌলিক চাহিদাও সম্পূর্ণভাবে পূর্ণ করতে পারেনি কিন্তু তুমি তো গরীব নও। সুতরাং ছেলে-মেয়ের কোন শখ যেন অপূর্ণ না থাকে। তোমাদের দোয়ায় আমিও অনেক ভালো আছি। পাশের রুমের গণি মিয়া আমার সূখ দেখে ঈর্ষা করে কেননা তুমি প্রতি বছর দু’ইবার আমার কাছে ছুটে আস। তোমার ব্যস্ততা রেখে তোমাকে আসতে বারবার নিষেধ করি তারপরও তুমি কেন আস তা আমি বুঝতে পারি না। এটা ভেবোনা যে, তুমি না আসলে আমি তোমায় ভুলে যাব কিংবা কম দোয়া করবো বরং তোমাদের প্রতি দোয়ার পরিমাণ দিন দিন বাড়তেই থাকবে। কেননা দিন দিন যেভাবে অক্ষম হয়ে যাচ্ছি তাতে আমার পৃথিবীটা সংকুচিত হতে হতে আমার এক চোখ ভাঙা চশমাটির মত হয়ে দাঁড়িয়েছে। আফসুস বেচারা গণি মিঞার জন্য! ওর সন্তানগুলো ওকে এখানে রেখে যাওয়ার পর একবারও খোঁজ নেয়নি; শুধু টাকা পাঠানো ছাড়া।
 
প্রিয় পুত্রধন! জীবন সায়াহ্নে এসে বারবার অনুশোচনা হচ্ছে। মনে হচ্ছে, কোথাও যেন আমি চরম ভুল করেছি। তোমাকে লালন-পালন করতে গিয়ে কোথায় যেন আমি আমার দায়িত্ব ঠিকমত পালন করতে পারিনি। তোমার মা আর আমি তোমাকে বাইরে রেখে জীবনের কোন পরিকল্পনা সাজাই নি অথচ আজ যেন নিজেকে খুব অসহায় মনে হচ্ছে। তোমার কাছে হয়ত এটাই আমার শেষ চিঠি তাই কিছু কথা বলে যাওয়া আবশ্যক। এত তাড়াতাড়ি মরে যাবো সেটা মনে হচ্ছে না কেননা আমি চাইলেই তো আর মৃত্যু আমাকে ধরা দেবে না কিন্তু লিখতে বসলে চোখ যেভাবে ঝাপসা হয়ে আসে, হাত যেভাবে কাঁপতে শুরু করে কিংবা মস্তিষ্ক যেভাবে আমার বিরুদ্ধাচারণ করে তাতে তোমাকে আর লিখতে পারবো বলে মনে হয়না। তাই জীবনের শেষ কথাগুলো আজকেই বলে দিব। ভেবোনা, আমি তোমাকে কৈফিয়তের কাঠগোড়ায় দাঁড় করাবো। মরন সমুদ্রের বেলাভূমিতে দাঁড়িয়ে মনে হচ্ছে, সন্তান হিসেব তুমি ‍সুসন্তানের সম্পূর্ণ দায়িত্ব পালন করলেও আমি পিতা হিসেবে মোটেও সফল নই। বৃদ্ধাশ্র্রম নিয়ে সমাজে বহু ধরণের খারাপ কথা প্রচলিত থাকলেও আমি সেটা মনে করিনা। তুমি আমাকে জোড় করে বৃদ্ধাশ্রমে পাঠাও নি বরং আমিই তোমার চোখের জলের বিরুদ্ধাচারণ করে এখানে আশ্রয় নিয়েছি। আব্বু, তোমার হয়ত মনে নাই কিন্তু শুধু তোমার লেখাপড়ায় যাতে ব্যাঘাত না ঘটে সেই কথা ভেবে আমার পক্ষের প্রায় সকল আত্মীয়ের সাথে সম্পর্ক শিথিল করে ফেলেছিলাম। তোমার মা তোমার নানা-নানীর একমাত্র মেয়ে হয়েও তাদের থেকে নিজেকে দূরে সরিয়ে রেখেছিল শুধু তোমার উজ্জ্বল ভবিষ্যতের চিন্তায়। আমি এবং তোমার মা-আমাদের উদ্দেশ্যে সফল হয়েছি। দেশের মাত্র কয়েকজন বিশিষ্ট ব্যক্তির নাম যদি উচ্চারিত হয় তবে সেখানে আমাদের সোনমানিকের নামটিও উচ্চারিত হয়। এটা কি আমাদের কম আনন্দের-কম পাওয়া। এত হিসেব করে তোমাকে মানুষের মত মানুষ করা এই বৃদ্ধ যদি আজ আমার দাদুভাইদের উজ্জ্বল ভবিষ্যতের অন্তরায় ঘটায় তবে সেটা বেমানান বটে!
এখানে যে ছেলেটা আমাদের দেখাশুনা করে সে ছেলেটার মত ছেলে খুব কম দেখা যায়। ওর সম্পর্কে বললে তোমার মনে হবে এই জগতেও এমন বোকা ছেলে আছে! সকাল, দুপুর, সন্ধ্যা কিংবা গভীর রাতে মিষ্টি হেসে জিজ্ঞাসা করে, কাকা! কিছু লাগবে? ওর আচরণে তোমার অনুপস্থিতিতে বুকের মধ্যের শূন্যতা কেমন যেন পূণ্য হয়ে যায়। ছেলেটা খুব গরীব। দিনরাত পরিশ্রম করে এখান থেকে যা মাইনে পায় তা দিয়েই ওর বাবা-মা এবং স্ত্রী-সন্তানদের নিয়ে চলতে হয়। আমি মনোযোগ দিয়ে ওর কষ্টের কথা শুনি; আমার মত অক্ষম-অলসের এর বাইরে তো আর কোন কাজ থাকে না। আমার ইচ্ছা হয় ওকে কিছু বাড়তি টাকা দেই। কিন্তু আমার সে সাধ্য তো নাই। ছেলেটাকে বলেছিলাম ওর বাবা-মাকে এই বৃদ্ধাশ্রমে নিয়ে আসতে। এ কথাশুনে ছেলেটা হাউমাউ করে কেঁদে দিয়ে বলেছে, রক্ত বিক্রি করে হলেও বাবা-মাকে নিজের কাছে রাখবে; কোনদিন বৃদ্ধাশ্রমে দিবে না। ছেলেটার কথা শুনে ভেতরটা হঠাৎ মুচড়ে গিয়েছিল কিন্তু ক্ষণিক পরেই বুঝলাম আমি হয়ত আবেগাপ্লুত হয়ে যাচ্ছি! তাই এ নিয়ে আর ও ছেলেটার কাছে কিছু বলতে যাইনি। অল্পশিক্ষিত একটি ছেলে তার বাবা-মাকে নিয়ে যা ভাবছে সেটা কেবল আবেগের কথা! তোমরা যারা উচ্চশিক্ষিত তারা আবেগকে প্রশ্রয় দিবে কেন?
আব্বু! আগামী বার আমাকে যদি দেখতে আসো তবে আমার কলিজারটুকরো প্রাণপ্রিয় দাদুভাইদের নিয়ে  এসো। আমি দেখতে চেয়েছি শুনলে ওরা আসতে চাইবে। বউমাকে এতদূর আনার দরকার নাই। মামনী আমার গরম সহ্য করতে পারে না। জানি দাদুভাইদেরও কষ্ট হবে। কিন্তু জীবনে এই শেষবার। আর কোনদিন ওদের দেখতে চাইবো না বলে নিশ্চয়তা দিতে পারছি না কেননা দিন যত সামনে এগুচ্ছে ততোই আমার আচরণগুলো শিশুদের মত হয়ে যাচ্ছে। পরবর্তীতে যদি কখনো দাদুভাই কিংবা বউমাকে দেখতে চাই তবে সেটা আমার শিশু সূলভ খামখেয়ালী ভেবে মূল্যায়নের বাইরে রেখো। আসার সময় বাসা থেকে কিছু রেঁধে আনবে না। এখানে যে খাবার দেয় তার তুলনায় বাসার খাবারগুলো অনেক খারাপ!
অনেক কথাই লেখার ছিল কিন্তু আর কিছুই লিখতে পারলাম না। কোথা থেকে একটা অন্ধ পোকা এসে আমার চোখের মধ্যে ঢুকে পড়লো! কিছুটা যন্ত্রনাও হচ্ছে বটে। অক্ষমবাবাকে ক্ষমা করো। তোমার সন্তানদের জন্য তুমি যেন আমার মত অক্ষম বাবা না হও তার চেষ্টা করো। কয়েকদিন হল তোমার মা আমায় খুব জ্বালাচ্ছে। তাকে হারানোর ১৫ বছর পর এমনটা কেন ঘটছে তা বুঝতে পারছি না। স্বপ্নে সে কেবল ডেকেই যাচ্ছে। আমার আরও অনেকদিন বাঁচতে ইচ্ছা করে এবং বৃদ্ধাশ্রমের খালি ঘরগুলোতে কারা আমার বন্ধু হয় তা দেখতে সাধ হয় কিন্তু সে সৌভাগ্য আমার হবে না বোধহয়! আমি মারা যাওয়ার পর, তোর মায়ের পাশেই আমাকে কবর দিও। এতে কিছুটা যায়গা নষ্ট হবে ঠিক কিন্তু তোমার মাকে ছেড়ে আমি দূরে থাকতে পারবো না। আমার এ আব্দারটুকু রেখো। রাখবে তো? আমায় ক্ষমা করে দিও।
তোমার অক্ষম জন্মদাতা
নতুনপল্লী বৃদ্ধাশ্রম।