মঙ্গলবার, ৩১ মে, ২০১৬

স্বল্প পরিচিত মানুষটিই হয়ে উঠে সবচেয়ে পরিচিত, সবচেয়ে আপন।

স্বল্প পরিচিত মানুষটিই হয়ে উঠে সবচেয়ে পরিচিত, সবচেয়ে আপন।
Image result for friend ship image
কিছু কিছু বন্ধুত্ব হুট করেই শুরু হয়ে যায়। কখনো কখনো টের পাওয়াই যায় না কখন, কি করে সম্পর্কটা শুরু হলো? কিন্তু একসময় সেই স্বল্প পরিচিত মানুষটিই হয়ে উঠে সবচেয়ে পরিচিত, সবচেয়ে আপন। সম্পর্ক কখনোই একজনের চেষ্টায় গড়ে উঠে না, সেজন্য আপনাকেও কিছু কাজ করতে হবে। যেন সহজেই অন্যজনের মনে জায়গা করে নেওয়া যায়। জেনে নিন তেমনই কিছু টিপস যেন খুব সহজেই হয়ে উঠতে পারেন পছন্দের মানুষটির খুব কাছের কেউ।
কপি করুন: মানুষ তেমন মানুষকেই পছন্দ করে যার আচার-আচরণ তারই মতো। এটাকে অনেকটা মিমিক্রিও বলতে পারেন। যখন কারো সঙ্গে কথা বলবেন চেষ্টা করুন তার শরীরিভাষা, নড়াচড়া কপি করতে। দেখবেন যার সঙ্গে কথা বলছেন তার খানিকটা ভালোই লাগবে তার মতোই একজনকে পেয়ে।
একসঙ্গে বেশি বেশি সময় কাটান:  যার সঙ্গে বন্ধুত্ব গড়তে চাইছেন তার সঙ্গে বেশি বেশি সময় কাটান। দেখা যায় ছাত্র জীবনে যার সঙ্গে লাইব্রেরীতে বা ক্যান্টিনে বেশি সময় কাটানো হয় তার সঙ্গে একটা গভীর বন্ধুত্ব গড়ে উঠে। যেটা কিনা পরবর্তী জীবনে বেশ কাজে আসে। যদি আপনাদের বাসস্থান অনেক দূরেরও হয় তাহলে চেষ্টা করেন সপ্তাহে একদিন কফি খেতে বা একসঙ্গে আরো বাড়তি কোনো ক্লাস করা। 
Image result for friend ship image
অন্যদের প্রশংসা করুন: অন্যকে আপনি কি চোখে দেখেন সেটা দিয়েই সবাই আপনাকে বিবেচনা করে। এই গবেষণা প্রবন্ধের লেখকের মতে, আপনি মানুষকি কিভাবে ট্রিট করেন সেটা দেখেই মানুষ আপনার আচার-আচরণ বিবেচনা করে। তাই চেষ্টা করুন অন্যদের ইতিবাচকভাবে দেখতে। 
মুড ভালো রাখুন: মন ভালো তো জগত ভালো। হাসিখুশি মনে থাকুন সবসময়। ওহিও বিশ্ববিদ্যালয় ও হাওয়াই বিশ্ববিদ্যালয়ের গবেষকদের মতে হাসিখুশি মানুষকে সবাই পছন্দ করে। যদি আপনি কারো সঙ্গে থেকে তাকে খুশি করতে না পারেন তাহলে তাদের মধ্যে ইতিবাচক আবেগ প্রবাহিত করুন। দেখবেন সবার মনে সহজে জায়গা করে নিতে পারবেন।
তাকে আপনি পছন্দ করেন সেটা বোঝান: ভালোবাসার কথা শুধু মনে রাখা ঠিক নয়। সেটা ‍মুখে আনুন। যাকে ভালোবাসেন চেষ্টা করুন তাকে সেটা বোঝাতে তাহলে তার মনেও আপনার জন্য জায়গা তৈরি হবে।
Image result for friend ship image

তার বন্ধুদের সঙ্গে বন্ধুত্ব: শুধু একজনের সঙ্গেই নয়। চেষ্টা করুন তার বন্ধুদের সঙ্গেও বন্ধুত্ব করতে। তাহলে আপনার প্রতি তার টান আরো বাড়বে বৈ কমবে না। দুজনের মধ্যে কিছু কমন বন্ধু থাকলে দুজনের সম্পর্ক আরো গভীরতর হয়।
সব বিষয়ে মন্তব্য নয়: সব বিষয়ে মন্তব্য করলে সেটা অনেকেই পছন্দ করে না। যেখানে মন্তব্য করা দরকার সেখানে মন্তব্য করুন। যেখানে দরকার নেই সেখানে করবেন না। দেখবেন জীবন অনেক সহজ হয়ে যাবে। আর মানুষের কাছে আপনার গ্রহণযোগ্যতাও বাড়বে।
নিজেকে বন্ধুত্বপূর্ণ করে তুলুন:  নিজেকে সবসময় প্রতিযোগিতার মনোভাবের মধ্যে রাখবেন না। বরং নিজেকে বন্ধুত্বপূর্ণ করে তুলুন। তাহলে মানুষ সহজে আপনাকে পছন্দ করা শুরু করবে। আপনার যদি অনেক অর্থবিত্ত থাকে এবং সেটা আপনি ক্রমাগত বলতেই থাকেন তাহলে মানুষ আপনার সঙ্গে মিশবে কিন্তু দূরত্ব বজায় রেখেই মিশবে।
Image result for friend ship image
সবসময় ভালো কিছু চান: আপনি যদি একজনকে নিজের বন্ধু হিসেবে দেখতে চান তাহলে আপনি আগে তার বন্ধু হন। সহায়তার হাত বাড়ান দেখবেন আপনিও সহযোগিতা পাবেন। নতুন গড়ে উঠা সম্পর্কে সবসময় ভালো কিছু চান। দেখবেন আপনি ভালো কিছু পাচ্ছেন। কোনো ছোট্ট কাজে তাকে সাহায্য করুন। দেখবেন সেও আপনার পাশেই থাকছে। 
হালকা করে ছুঁয়ে দিন: কাউকে ছুঁয়ে দিলে সেটা আরো বেশি বন্ধুত্বপূর্ণ সম্পর্ক গড়ে তুলতে সহায়তা করে। ভেবে দেখুন আপনি যখন কারো মাথায়, পিঠে বা বাহুতে হালকা করে হাত রাখেন সেটা আপনাদের সম্পর্ককে আরো বেশি গাঢ় করে তোলে কিনা? হয়তো সে সেভাবে উপলব্ধিই করবে না। কিন্তু সেটা ঠিকই পরোক্ষভাবে কাজ করবে।
হাসি: একটি সম্পর্ক সহজ করে তোলার জন্য এটিই সবচেয়ে বড় সমাধান। হাসি অনেক সমস্যার সমাধান করে দিতে পারে সহজে। মানুষ সবসময় ইতিবাচক মানসিকতার মানুষকে পছন্দ করে। আর ইতিবাচক মানুষের সঙ্গে সম্পর্ক গড়তে সকলেই আগ্রহী হয়।
Image result for friend ship image
অন্যকে কথা বলতে দিন: সবসময় নিজের কথা না বলে কখনো কখনো ভালো শ্রোতা হন। শ্রোতা সবাই হতে পারে না। হতে পারে অন্যজন যে বিষয়ে কথা বলছেন সেই বিষয়ে আপনার কোনো ধারণা নেই কিন্তু শুনতে তো কোনো সমস্যা নেই। শুনুন দেখবেন অন্য মানুষটির সঙ্গে আপনার সম্পর্ক আরো গভীরতর হয়ে উঠছে সহজে।
নিজের মূল্যবোধ ছড়িয়ে দিন: প্রত্যেকটি মানুষেরই কিছু মূল্যবোধ থাকে। চেষ্টা করুন নিজের জায়গায় স্থির থাকতে। এবং সেটা অন্যদের সঙ্গে ভাগাভাগি করে নিন। দেখবেন মানুষ আপনার মূল্যবোধ উপলব্ধি করছে এবং সেটা যদি তার মূল্যবোধের সঙ্গে মিলে যায় তাহলে সে সেটা আরো বেশি বেশি উপভোগ করবে। এতে করে সম্পর্কটাও গাঢ় হবে। সেটা যে কোনো মানুষের সঙ্গে মেশার ক্ষেত্রেই সত্যি।
অল্প খানিকটা সেন্স অব হিউমার: হাসি খুশি মানুষ যেমন সবাই পছন্দ করে তেমন, মজা করতে পারা মানুষও সবার মন জয় করে নিতে পারে সহজে। অল্প খানিকটা সেন্স অব হিউমার আপনাকে সবার মনে খানিকটা বাড়তি জায়গা করে নিতে সাহায্য করবে। তাই বলে কখনো অন্যকে ছোট করে মজা করার চেষ্টা করবেন না। তাতে করে কিন্তু হিতে বিপরীত হতে পারে।

কোমরে মেদ বাড়লে ক্যান্সার হওয়ার আশঙ্কা

কোমরে মেদ বাড়লে ক্যান্সার হওয়ার আশঙ্কা


কোমরে মেদ বাড়লে ক্যান্সার হওয়ার আশঙ্কা

মাঝ বয়সী নারী পুরুষের কোমরে মেদ বাড়ার সঙ্গে পাকস্থলিতে ক্যান্সার হওয়ার একটি আশঙ্কা আছে। বৃটেনের নিউক্যাসটেল বিশ্ববিদ্যালয়ের পরিচালিত নতুন একটি গবেষণায় দেখা গেছে, যাদের ওজন বেশি ও দিন দিন কোমরে মেদের পরিমাণ বাড়তে থাকে তাদের এই ধরণের ক্যান্সার হওয়ার ঝুঁকি থাকে। 
গবেষণায় গবেষকরা দেখেছেন, বডি মাস ইন্ডেক্স (বিএমএক্স) এ প্রতি ৫ ইউনিট বৃদ্ধি পেলে পাকস্থলি ক্যান্সার হওয়ার ১৮ শতাংশ আশঙ্কা থাকে। ১০ বছরে কোমরের শেপ ১০ সেন্টিমিটার করে বেড়েছে এমন নারী পুরুষের মধ্যে ৬০ শতাংশ নারী পুরুষ বোল ক্যান্সারে আক্রান্ত হয়েছে। 
গবেষণাটির প্রধান গবেষক মারথা বলেন, ভালো ডায়েট চার্ট অনুসরণ করলে এই ক্যান্সার হওয়ার আশঙ্কা থাকেনা। তিনি বলেন, বয়স, অধিক ওজন ও ডায়েট সিস্টেমের সঙ্গে এই ক্যান্সারের সর্ম্পক আছে। এই ক্যান্সারের হাত থেকে রেহাই পেতে নিয়মিত ব্যায়াম করা উচিৎ ও ওজন বৃদ্ধি করে এমন খাবার এড়িয়ে চলা উচিত।

ক্যান্সার প্রতিরোধ করবে ভিটামিন ‘সি’

ক্যান্সার প্রতিরোধ করবে ভিটামিন ‘সি’

ক্যান্সার প্রতিরোধ করবে ভিটামিন ‘সি’


ক্যান্সার প্রতিরোধে বিশেষ করে কোলোরেক্টাল ক্যান্সার প্রতিরোধে বিশেষ ভুমিকা রাখতে পারে ভিটামিন ‘সি’।   ন্যাশনাল ক্যান্সার ইনসটিটিউট এর নতুন এক গবেষণায় এ তথ্য বের হয়ে এসেছে।
লেবু, কমলা লেবু, ব্রোকলি, কতবেল, পেঁপে, কাঁচা মরিচসহ বিভিন্ন ফল-সবজিতে প্রচুর ভিটামিন ‘সি’ রয়েছে। চোখের সমস্যা, বিভিন্ন চর্ম রোগ, পরিপাকতন্ত্র রক্ষা থেকে শুরু করে কার্ডিওভাস্কুলার প্রতিরোধে ভিটামিন ‘সি’ এর কার্যকারিতার পাশাপাশি এবার ক্যান্সার প্রতিরোধের এই সুখবর।
গবেষণে সূত্রে জানা গেছে, জিনে বেড়ে ওঠা কোলোরেক্টাল ক্যান্সার কোষ এর ওপর ফোকাস করে গবেষণাটি পরিচালনা করা হয়েছে। এই ক্যান্সারের কোষ পাকস্থলিতে বেড়ে ওঠে। আক্রান্তের মলের সঙ্গে রক্তপাত হয়, ওজন দ্রুত কমতে থাকে, সারাদিন অনেক ক্লান্ত লাগে।
গবেষণায় উঠে এসেছে, কোলোরেক্টাল ক্যান্সারে আক্রান্ত হয়ে পাকস্থলির পরিবর্তিত কোষগুলো অক্সিডাইজড রূপে ভিটামিন ‘সি’ গ্রহণ করে। যা ক্যান্সারের কোষগুলোকে নিষ্ক্রিয় করে দেয়। নতুন কোনো ক্যান্সার কোষ জন্ম নিতে পারেনা।
নিয়মিত ক্যান্সার থেরাপি অনেক সময় সব ক্যান্সার কোষে একসঙ্গে কাজ করতে পারেনা যা ভিটামিন ‘সি’ পারে। 
গবেষকরা মনে করছেন, এই গবেষণা ফলাফল ক্যান্সার চিকিৎসার জগতে এক নতুন দিগন্তের সূচনা করবে। বিশেষ করে ক্যামো থেরাপি ও রেডিয়েশন চিকিৎসায় ভিটামিন ‘সি’ অনেক কাজে আসবে।

মস্তিষ্কের ক্যান্সারে দায়ী মোবাইল ফোন

মস্তিষ্কের ক্যান্সারে দায়ী মোবাইল ফোন

মোবাইল ফোন থেকে বের হওয়া রেডিও-ফ্রিকোয়েন্সি বিকিরণ থেকে হতে পারে মরণব্যাধি ক্যান্সার - এমনটাই জানিয়েছে যুক্তরাষ্ট্রে পরিচালিত এক গবেষণার ফল।
মস্তিষ্কের ক্যান্সারে দায়ী মোবাইল ফোন
দেশটির ন্যাশনাল টক্সিকোলজি প্রোগ্রাম (এনটিপি)-এর অধীনে ২ কোটি ৫০ লাখ মার্কিন ডলার ব্যয়ে আড়াই বছরের বেশি সময় ধরে পরিচালিত ওই গবেষণায় ইঁদুরের দু’টি দলের ওপর পরীক্ষা চালানো হয়। এক দলের ওপর ২ ধরণের রেডিও-ফ্রিকোয়েন্সি বিকিরণ প্রয়োগ করা হয়।
পরীক্ষায় ওই দলটির মধ্যে বিকিরণের শিকার না হওয়া অন্য দলটির তুলনায় ‘গ্লিওমা’ নামে মস্তিষ্কের এক ধরণের ক্যান্সারের আক্রান্ত হওয়ার প্রবণতা বেশি দেখা গেছে। এছাড়াও তাদের মধ্যে ‘শোয়ানোমা’ নামের বিরল প্রকৃতির হৃদপিণ্ডের প্রাণঘাতী টিউমার হওয়ার প্রবণতা বেড়েছে।
একই ধরণের ফল মানুষের ক্ষেত্রেও পাওয়া যাবে বলে গবেষণায় জানানো হয়।
অবশ্য মেয়ে ইঁদুরগুলোর মধ্যে এই প্রভাবগুলো দেখা যায়নি।
গবেষণায় বিকিরণের মাত্রা যত বাড়ানো হয়েছিল, ততই বেড়েছিল ইঁদুরদের মধ্যে ক্যান্সারের পরিমাণ। ব্যবহৃত সর্বোচ্চ মাত্রার বিকিরণ ছিল মোবাইল ফোন থেকে মানবদেহে ঢোকা বিকিরণের ৫ থেকে সাত গুণ বেশি। 
তবে গবেষণা প্রধান এনটিপির সাবেক সহযোগী পরিচালক ক্রিস পোর্টিয়ার জানান, ইঁদুরদের যে প্রকৃতির বিকিরণ দেয়া হয়েছিল তা মানুষ সেলফোন ব্যবহারের সময় যেমন বিকিরণের সম্মুখীন হয় তা থেকে খুব একটা ভিন্ন নয়। মোবাইল ফোনের দীর্ঘমেয়াদী ব্যবহার একই ফল বয়ে আনতে পারে মানুষের ক্ষেত্রে।
এতদিন মোবাইল ফোন নির্মাতা ও সেবা দানকারী প্রতিষ্ঠানগুলো দাবি করে আসছিল মোবাইল ফোনের বিকিরণ মানবদেহে তেমন কোনো ক্ষতিকর প্রভাব ফেলে না, ক্যান্সার তো দূরের কথা। নতুন এই গবেষণার ফলে তাদের দাবি অনেকটাই ভুল প্রমাণিত হলো।

রাষ্ট্রপতি ডঃ এ পি জে আবদুল কালামের উক্তি


রাষ্ট্রপতি ডঃ এ পি জে আবদুল কালামের ১২ টি উক্তি আপনার ক্যারিয়ার পাল্টে দিতে পারে
১) স্বপ্ন সেটা নয় যেটা তুমি ঘুমিয়ে দেখো। স্বপ্ন সেটা যেটা তোমায় ঘুমোতে দেয় না।
২) সূর্যের মতো দীপ্তিমান হতে হলে প্রথমে তোমাকে সূর্যের মতোই পুড়তে হবে।
৩) যদি তুমি তোমার কাজকে স্যালুট কর, দেখো তোমায় আর কাউকে স্যালুট করতে হবে না। কিন্তু তুমি যদি তোমার কাজকে অসম্মান কর, অমর্যাদা কর, ফাঁকি দাও, তাহলে তোমায় সবাইকে স্যালুট করতে হবে।
৪) যারা হৃদয় দিয়ে কাজ করতে পারে না; তাদের অর্জন অন্তঃসারশূন্য, উৎসাহহীন সাফল্য চারদিকে তিক্ততার উদ্ভব ঘটায়।
৫) প্রতিদিন সকালে এই পাঁচটা লাইন বলো :
– আমি সেরা।
– আমি করতে পারি।
– সৃষ্টিকর্তা সব সময় আমার সঙ্গে আছে।
– আমি জয়ী।
– আজ দিনটা আমার।
৬) ভিন্নভাবে চিন্তা করার ও উদ্ভাবনের সাহস থাকতে হবে,
অপরিচিত পথে চলার ও অসম্ভব জিনিস আবিষ্কারের সাহস থাকতে হবে এবং সমস্যাকে জয় করে সফল হতে হবে। এ সকল মহানগুণের দ্বারা তরুণদের চালিত হতে হবে। তরুণ প্রজন্মের প্রতি এই আমার বার্তা।
৭) জীবন একটি কঠিন খেলা। ব্যক্তি হিসেবে মৌলিক অধিকার ধরে রাখার মাধ্যমেই শুধুমাত্র তুমি সেখানে জয়ী হতে পারবে।
৮) আকাশের দিকে তাকাও। আমরা একা নই। পুরো মহাবিশ্ব আমাদের প্রতি বন্ধুত্বসুলভ। যারা স্বপ্ন দেখে এবং কাজ করে শুধুমাত্র তাদেরকেই শ্রেষ্ঠটা দেওয়ার জন্য চক্রান্তে লিপ্ত এই বিশ্ব।
৯) উৎকর্ষতা একটি চলমান প্রক্রিয়া এবং এটি কোনো আকস্মিক ঘটনা নয়।
১০) যদি একটি দেশকে দুর্নীতিমুক্ত এবং সুন্দর মনের মানুষের জাতি হতে হয়, তাহলে আমি দৃঢ়ভাবে বিশ্বাস করি এ ক্ষেত্রে তিনজন সামাজিক সদস্য পার্থক্য এনে দিতে পারে। তারা হলেন বাবা, মা এবং শিক্ষক।
১১) সমস্যাকে কখনো এড়িয়ে যেতে চাইবে না। বরং সমস্যা এলে তার মুখোমুখি দাঁড়াবে। মনে রাখবে, সমস্যাবিহীন সাফল্যে কোনো আনন্দ নেই। সব সমস্যার সমাধান আছেই।
১২) জীবনের অভিজ্ঞতা দিয়ে মূলত চারটি গুরুত্বপূর্ণ বিষয়ের প্রতি আমি আলোকপাত করি। সেগুলো হলো: জীবনের লক্ষ্য নির্ধারণ, জ্ঞান আহরণ, অনেক বড় সমস্যায় পড়লেও লক্ষ্য থেকে সরে না আসা এবং কোনো কাজে সাফল্য ও ব্যর্থতা দুটোকেই নেতৃত্বগুণে সামাল দিতে পারা।

সোমবার, ৩০ মে, ২০১৬

ইউটিউব থেকে বাড়তি আয়ের নতুন প্ল্যাটফরম



ইউটিউব থেকে বাড়তি আয়ের নতুন প্ল্যাটফরম



গুগল অ্যাডসেন্সের নানান সমস্যা সমাধানকল্পে বাংলাদেশে সর্বপ্রথম ইউটিউব পাবলিশারদের জন্য ইউটিউব পার্টনারশিপ নেটওয়ার্ক চালু করেছে ক্রিয়েটর এমসিএন (www.creatormcn.com)। এই সাইটে ইউটিউব পাবলিশারদের জন্য রয়েছে বিশেষ বিশেষ সুবিধা যার মাধ্যমে গুগল অ্যাডসেন্সের টাকা উত্তোলন করতে কোনও অ্যাড্রেস পিন ভেরিফিকেশন লাগবে না। এমনকি সর্বনিম্ন এক ডলার হলেও ৭টি পেমেন্ট গেটওয়ের মাধ্যমে পাবলিশাররা উপার্জিত অর্থ উত্তোলন করতে পারবেন। এখানে সংযুক্ত ইউটিউব চ্যানেলসমূহে হাই সিপিএম বিজ্ঞাপন প্রদর্শনের দ্বারা ইউটিউব চ্যানেলের ইনকাম কয়েকগুণ বাড়িয়ে নেয়ার সুযোগ রয়েছে। এছাড়াও প্ল্যাটফর্মটির মাধ্যমে ইউটিউব সার্টিফাইড ভেরিফাইড চেক মার্ক চ্যানেল অনুমোদন করা যাবে। বাংলা ভাষাভাষী ইউটিউব পাবলিশাররা প্ল্যাটফর্মটি সম্পর্কে বিস্তারিত জানতে পারবেন www.fb.com/creatormcn ফেসবুক ফ্যান পেজে। এই প্ল্যাটফর্মটির দ্বারা কারো চ্যানেলের ভিউ, সাবস্ক্রাইবার ও ইনকাম বাড়াতে এই লিঙ্কের https://goo.gl/BtSnNu মাধ্যমে সংযুক্ত হতে পারেন।  

রবিবার, ২৯ মে, ২০১৬

মুস্তাফিজদের আইপিএল জয়

প্রথমবার ফাইনালে উঠেই ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ (আইপিএল) জিতলো সানরাইজার্স হায়দরাবাদ। রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুকে আট রানে হারিয়ে শিরোপা ঘরে তুলেছে মুস্তাফিজুর রহমানের দল। পক্ষান্তরে তিনবার ফাইনালে উঠেও শিরোপার স্বাদ পেলো না বেঙ্গালুরু।

ফাইনালের প্রথম ইনিংসে ডেভিড ওয়ার্নারের নবম আইপিএল হাফ সেঞ্চুরি (৬৯) ভর করে ২০৮ রান তুলে সানরাইজার্স। শেষ দিকে ১৫ বলে ৩৯ রান করেন বেন কাটিং। এ দুজনের ব্যাটে চড়েই ২০৮ রানের পাহাড় গড়ে মুস্তাফিজের দল।
বেঙ্গালুরুর হয়ে তিন উইকেট নেন ক্রিস জর্ডান। আর দুটি উইকেট নেন শ্রীনাথ অরবিন্দ। তারপরও বড় রানের পাহাড় গড়তে কষ্ট হয়নি মুস্তাফিজদের। সেই রানই টানা তিন ম্যাচ জিতে আইপিএল শিরোপা জেতার সুযোগ করে দেয় তাদের।
পরে অবশ্য হায়দরাবাদকে ভয় ধরিয়ে দেন ক্রিস গেইল ও বিরাট কোহলি। দুজনই হাফ সেঞ্চুরি করেন। তবে ঝড়টা বেশি তুলেন গেইল। মাত্র ৩৮ বলে ৭৬ রান করে হায়দরাবাদকে ম্যাচ থেকে প্রায় বের করেই দিয়েছিলেন তিনি।
কিন্তু তা হতে দেননি বেন কাটিং। গেইলকে বিপুল শর্মার ক্যাচে পরিণত করেন তিনি। পরে হাফ সেঞ্চুরি তুলে নেন কোহলিও। জীবনের সেরা ফর্মে থাকা কোহলিকে ৫৪ রানে বোল্ড করেন স্রান। তারপরও এবি ডি ভিলিয়ার্স ছিলেন। কিন্তু এই ক্যারিবীয় আজ করতে পারেননি কিছুই। পাঁচ রান করে বিপুল শর্মার বলে আউট হন তিনি।
বেঙ্গালুরুর শেষ ভরসা ছিলেন শেন ওয়াটসন। নিজের তৃতীয় ওভারে তাকে বিদায় করেন মুস্তাফিজুর রহমান। ইনজুরির কারণে ইনজুরির কারণে কোয়ালিফায়ার খেলতে না পারা মুস্তাফিজ চার ওভারে দেন ৩৭ রান। তুলে নেন একটি উইকেট।
শেষ দুই ওভারে বেঙ্গালুরুর দরকার ছিলো ৩০ রান। ১৯তম ওভারে ১২ রান দিয়ে ফেলেন মুস্তাফিজ। শেষ ওভারে ভুবনেশ্বর কুমার প্রথম তিন বলে তিন রান দেন। রান আউটে বিদায় নেন শচিন বেবি। শেষ তিন বলের প্রথমটিতে এক রান দেন ভুবনেশ্বর। ফলে শেষ দুই বলে ১৪ রান প্রয়োজন দাঁড়ায় বেঙ্গালুরুর। সেটা আর নেয়া হয়নি তাদের। শেষ বলে দরকার ছিলো নয় রান। বেঙ্গালুরু নেয় চার। অর্থাৎ প্রথমবার ফাইনালে উঠেই আট রানে জিতে আইপিএল শিরোপা ঘরে তুলে সানরাইজার্স হায়দরাবাদ।

মন্ত্রী-মহাপরিচালক যে আশ্বাস দিলেন উৎপাদন ব্যবস্থাপনা শিক্ষকদের

বাংলাদেশ উৎপাদন ব্যবস্থাপনা ও বিপণন এবং ফিন্যান্স, ব্যাংকিং ও বিমা শিক্ষক পরিষদের কেন্দ্রীয় নেতৃবৃন্দকে শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ কিছু আশার বাণী শুনিয়েছেন। পরিষদের সভাপতি সৈয়দা দিল আশরাফীর ও সাধারণ সম্পাদক আনোয়ার হোসেনের নেতৃত্বে একটি প্রতিনিধি দল বৃহস্পতিবার মন্ত্রীর দপ্তরে গিয়ে তাঁর সঙ্গে সাক্ষাত করেছেন।
পরিষদের সভাপতি সৈয়দা আশরাফী দৈনিকশিক্ষাকে বলেন, ‘আপনারা (উৎপাদন ব্যবস্থাপনা ও বিপণন এবং ফিন্যান্স)শিক্ষকদের নিয়োগ অথবা অন্যকিছু নিয়ে কোনো সমস্যা নেই, শুধুই অর্থাভাবে আপানাদের এমপিওভুক্তিতে দেরি হচ্ছে।’
নেতৃবৃন্দ মন্ত্রীকে জানান, ‘স্যার আমাদের মধ্যে কাউকে কাউকে এমপিও দেয়া হচ্ছে। জবাবে মন্ত্রী বলেন, কেউ কেউ না পেলে সবার পাওয়ার কথা, না পেলে কেউ না। কেউ যদি অন্যপথে পেয়ে থাকে তবে তা অবশ্যই বাতিল হবে।’
মন্ত্রীর সঙ্গে সাক্ষাতের কিছুক্ষণ পরে মন্ত্রণালয়েই নেতাদের সঙ্গে সাক্ষাত হয় মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক অধ্যাপক ফাহিমা খাতুনের। মহাপরিচালক নেতৃবৃন্দকে বলেছেন তাদেরকে এমপিওভুক্তির সিদ্ধান্ত রয়েছে।
পরিষদ নেতৃবৃন্দের উদ্দেশ্যে মহাপরিচালক বলেন, ‘আপনাদের তো এমপিও পাওয়ার কথা। আপনারা আসেন আমার অফিসে দেখা করেন।’
আশরাফী দৈনিকশিক্ষাকে বলেন, ‘যুগ্ম-সচিব রুহী রহমান তাদেরকে বলেছেন, সুনির্দিষ্টভাবে কতজন প্রভাষক এমপিওভুক্ত নন তাদের নাম-কলেজের নামসহ একটি তালিকা তৈরি করতে’।
আশরাফী উৎপাদন ব্যবস্থাপনা ও বিপণন এবং ফিন্যান্স ও ব্যাংকিংয়ের সকল শিক্ষককে এই মর্মে অনুরোধ করেছেন যেন সবাই যার যার নিয়োগের কপির ফটোকপি, কলেজের নাম, জেলা উপজেলা ও নিয়োগের তারিখসহ কেন্দ্রীয় নেতৃবৃন্দের সঙ্গে সাক্ষাত করেন।
এমপিও’র দাবিতে মানববন্ধন ও লাগাতার অবস্থান ধর্মঘট শুরু করবেন মঙ্গলবার (২৪ মে) থেকে। আজ এ প্রতিবেদন লেখার সময় বৃষ্টি উপেক্ষা করে জাতীয় প্রেসক্লাবের সামনে অবস্থান করছেন তারা। ফল না নিয়ে ঘরে ফিরবেন না—এমন প্রত্যয় সবার মধ্যে।

এপিজে আবুল কালাম এর জীবনী থেকে




এপিজে আবুল কালাম এর জীবনী থেকে

“যখন আমি ছোট ছিলাম, আমার মা আমাদের
জন্য রান্না করতেন।
তিনি সারাদিন প্রচুর পরিশ্রম করার পর
রাতের খাবার তৈরি করতেন। এক
রাতে তিনি বাবাকে এক প্লেট সবজি আর
একেবারে পুড়ে যাওয়া রুটি খেতে দিলেন।
আমি অপেক্ষা করছিলাম বাবার
প্রতিক্রিয়া কেমন হয় সেটা দেখার জন্য।
কিন্তু বাবা চুপচাপ রুটিটা খেয়ে নিলেন
এবং আমাকে জিজ্ঞাসা করলেন
স্কুলে আমার আজকের দিনটা কেমন গেছে।
আমার মনে নেই বাবাকে সেদিন
আমি কি উত্তর দিয়েছিলাম কিন্তু এটা মনে
আছে যে,
মা পোড়া রুটি খেতে দেয়ার জন্য বাবার
কাছে ক্ষমা চেয়েছিলেন। এর
উত্তরে বাবা মা’কে যা বলেছিলেন সেটা
আমি কোনদিন ভুলব না।
বাবা বললেন, ‘প্রিয়তমা, পোড়া রুটিই আমার
পছন্দ’। পরবর্তীতে সেদিন
রাতে আমি যখন বাবাকে শুভরাত্রি বলে চুমু
খেতে গিয়েছিলাম তখন
আমি তাকে জিজ্ঞাসা করলাম যে তিনি কি
আসলেই পোড়া রুটিটা পছন্দ
করেছিলেন কিনা। বাবা আমাকে দুহাতে
জড়িয়ে ধরে বললেন,
‘তোমার মা আজ সারাদিন অনেক পরিশ্রম
করেছেন এবং তিনি অনেক ক্লান্ত
ছিলেন। তাছাড়া একটা পোড়া রুটি খেয়ে
মানুষ কষ্ট পায় না বরং মানুষ কষ্ট
পায় কর্কশ ও নিষ্ঠুর কথায়। জেনে রেখো,
জীবন হচ্ছে ত্রুটিপূর্ণ জিনিস
এবং ত্রুটিপূর্ণ মানুষের সমষ্টি। আমি
কোনক্ষেত্রেই সেরা না বরং খুব কম
ক্ষেত্রেই ভাল বলা যায়। আর সবার মতোই
আমিও জন্মদিন এবং বিভিন্ন
বার্ষিকীর তারিখ ভুলে যাই। এ জীবনে আমি
যা শিখেছি সেটা হচ্ছে,
আমাদের একে অপরের
ভুলগুলোকে মেনে নিতে হবে এবং
সম্পর্কগুলোকে উপভোগ করতে হবে।
জীবন খুবই ছোট; প্রতিদিন ঘুম থেকে উঠে
অনুতপ্ত বোধ করার কোন মানেই
হয়
না। যে মানুষগুলো তোমাকে যথার্থ মূল্যায়ন
করে তাদের ভালোবাসো আর
যারা তোমাকে মূল্যায়ন করে না তাদের
প্রতিও সহানুভূতিশীল হও।

আবিষ্কার হয়ে গেলো মুস্তাফিজ রহস্য!


আবিষ্কার হয়ে গেলো মুস্তাফিজ রহস্য!


আলোচনাটা শুরু হয়ে গেছে। মুস্তাফিজুর রহমানের কাটার-স্লোয়ারগুলো তাহলে অনায়াসেই খেলা যায়! কীভাবে? তাহলে তাকাতে হবে পুনে আর দিল্লির ম্যাচের দিকে। এই দুই ম্যাচেই উইকেটশূন্য মুস্তাফিজুর রহমান। শুধু তাই নয়, দিল্লির অনূর্ধ্ব-১৯-এর ব্যাটসম্যান ঋষভ পান্তে যেভাবে কাটার মাস্টারকে খেললেন, তাতে ক্রিকেট বিশ্বে এখন তুমুল আলোচনা, মুস্তাফিজকে খেলতে হয়তো আর সমস্যা হবে না ব্যাটসম্যানদের।

পুনের ব্যাটসম্যান, অস্ট্রেলিয়ার অধিনায়ক স্টিভেন স্মিথই দেখিয়ে দিয়েছিলেন সূত্রটা। পুনের কোচ স্টিভেন ফ্লেমিংকে টিপস দিয়ে গিয়েছিলেন তিনি, কীভাবে খেলতে হবে মুস্তাফিজকে। সেই টিপস মেনেই পুনের ব্যাটসম্যানরা মুস্তাফিজকে পরের ম্যাচে কোন উইকেট দিল না। রান দিয়েছিলেন ২৬টি।

সবচেয়ে ভয়াবহ অবস্থা হলো দিল্লির বিপক্ষে ম্যাচে। এই ম্যাচে মুস্তাফিজের চার ওভার থেকে ৩৯ রান নিল দিল্লির ব্যাটসম্যানরা। ঋষভ পান্তে একাই নিলেন ২৬ রান। মুস্তাফিজের কাছ থেকে টি-টোয়েন্টিতে সবচেয়ে বেশি রান নেয়া ব্যাটসম্যান এখন ঋষভই। 
অথচ তার আগে মাত্র ২০৩ রান দিয়ে ১৩ উইকেট নিয়েছিলেন মুস্তাফিজ। তার স্লোয়ার-কাটারে বিভ্রান্ত ব্যাটসম্যানরা উপায় খুঁজছিল এই রহস্য উদঘাটনের। সেটা যে এত সহজে হয়ে যাবে তা কেউ ভাবতে পারেনি।

তবে, এ নিয়ে কথাও উঠেছে পক্ষে-বিপক্ষে। কেউ কেউ বলছেন, মুস্তাফিজ রহস্যের উদঘাটন হয়ে গেছে। আবার কেউ কেউ বলছেন, দু`একটা ম্যাচ খারাপ হতেই পারে। তাই বলে তার রহস্য উদঘাটন করা এত সহজ নয়। যার হাতে এতগুলো অস্ত্র রয়েছে, তাকে এত সহজে আবিষ্কার করে ফেলাটা খুব সহজ নয় বলেও তার পক্ষে মন্তব্য উঠে আসছে।

রহস্য ফাঁসের সম্ভাবনা বেড়ে গেছে পুনে কোচ স্টিফেন ফ্লেমিংয়ের কথায়। তিনি বলেন, `মুস্তাফিজকে কীভাবে খেলা যায়, সে বিষয়ে স্টিভেন স্মিথ আমাদের কিছু টিপস দিয়েছিল। আমাদের ব্যাটসম্যানরা সেই টিপস মেনে চলে অনেক উপকার পেয়েছে।` দিল্লি ম্যাচের পর ক্রিস মরিসও বলেছিলেন, `আমরা মুস্তাফিজের বোলিং আতসী কাচের নীচে ফেলে দেখেছি। আশা করি এরপর আর ওকে খেলতে সমস্যা হবে না।`

মুস্তাফিজের প্রতীভা নিয়ে সন্দেহ নেই কারোরই। তার বোলিংয়ের প্রশংসা করেছেন বিশ্বের তাবৎ বড় বড় ক্রিকেটাররা। তাই তিনি পরের ম্যাচ থেকেই নতুন অস্ত্র নিয়ে ফিরে আসবেন, সেই আশায় বুক বাঁধছে তার ভক্তকূল। কারণ মুস্তাফিজের মতো বোলারদের হাতে একটামাত্র অস্ত্র থাকবে, তা তো হতেই পারে না।

ভূমধ্যসাগরে নৌকা ডুবে ৭ শতাধিক প্রাণহানির আশঙ্কা


ভূমধ্যসাগরে নৌকা ডুবে ৭ শতাধিক প্রাণহানির আশঙ্কা


ভূমধ্যসাগরে গত কয়েকদিনে তিনটি নৌযান উল্টে ৭ শতাধিক শরণার্থীর প্রাণহানি হয়েছে বলে আশঙ্কা প্রকাশ করেছে জাতিসংঘের শরণার্থীবিষয়ক সংস্থা ইউএনএইচসিআর। সংস্থাটি বলছে, শরণার্থী সংকট নিয়ে এক বছরেরও বেশি সময়ের মধ্যে এক সপ্তাহে এটিই সবেচেয়ে বেশি প্রাণহানি।

ইউএনএইচসিআর বরাত দিয়ে ব্রিটেনের প্রভাবশালী সংবাদমাধ্যম দ্য ইন্ডিপেনডেন্ট বলছে, বুধবার পাচারকারীদের একটি কাঠের নৌকা ডুবে যাওয়ার ঘটনায় এখন পর্যন্ত অন্তত একশ’ শরণার্থী নিখোঁজ রয়েছেন। ইতালির নৌ বাহিনী ওই নৌকা ডুবে যাওয়ার নাটকীয় ছবি ধারণ করেছে। 

বৃহস্পতিবার সকালে ৬৭০ শরণার্থীকে বহনকারী একটি নৌকাডুবির ঘটনায় নিখোঁজ রয়েছে প্রায় সাড়ে পাঁচশ’ জন। 

উদ্ধারকৃত শরণার্থীরা বলছেন, নৌকায় কোনো ইঞ্জিন ছিল না, টেনে নিয়ে যাওয়া হচ্ছিল। ডুবে যাওয়া দ্বিতীয় নৌযানের ২৫ শরণার্থী বেঁচে গেছেন। এছাড়া ভূমধ্যসাগরে অান্তর্জাতিক মিশনের উদ্ধারকারী সদস্যরা আরো ৭৯ জনকে উদ্ধার করেন। 

ইউএনএইচসিআরের মুখপাত্র কার্লোতা স্যামি বলেন, তৃতীয় নৌডুবির ঘটনা ঘটেছে শুক্রবার। এ ঘটনায় ১৩৫ অভিবাসনপ্রত্যাশী বেঁচে গেলেও ৪৫ জনের মরদেহ উদ্ধার করা হয়। 

তিনটি নৌকাডুবির ঘটনায় নিহতের সংখ্যা সাত শতাধিক ছাড়িয়ে যেতে পারে। তবে শরণার্থীরা বলছেন, এখনো আরো অনেকেই নিখোঁজ রয়েছেন।

শিক্ষার্থীদের কর্মদক্ষতার উন্নয়ন নিশ্চিত করতে হবে


শিক্ষার্থীদের কর্মদক্ষতার উন্নয়ন নিশ্চিত করতে হবে ফাইল ছবি
বিশ্ববিদ্যালয়গুলো থেকে দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে শিক্ষার পাশাপাশি শিক্ষার্থীদের কর্মদক্ষতার উন্নয়ন নিশ্চিত করতে হবে বলে জানিয়েছেন বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের (ইউজিসি) চেয়ারম্যান অধ্যাপক আব্দুল মান্নান। 

বৃহস্পতিবার রাজধানীর তেজগাঁওস্থ সাউথইস্ট ইউনিভার্সিটির স্থায়ী ক্যাম্পাসে সামার সেমিস্টার-২০১৬ এর ওরিয়েন্টেশন প্রোগ্রামে প্রধান অতিথির বক্তৃতায় তিনি এ কথা জানান। 

দক্ষ মানবসম্পদ গড়তে পর্যাপ্ত প্রশিক্ষণের ওপর গুরুত্ব আরোপ করে অধ্যাপক মান্নান বলেন, বিশ্বায়নের প্রতিযোগিতায় টিকে থাকতে দক্ষতা উন্নয়নের কোনো বিকল্প নেই এবং বিশ্ববিদ্যালয়ে অধ্যয়নকালীন শিক্ষার্থীদের এ বিষয়ে প্রস্তুতি নেয়ার উপযুক্ত সময়।

শিক্ষার্থীদের জ্ঞানার্জনের পাশাপাশি দেশপ্রেম ও মূল্যবোধের উন্নয়ন ঘটিয়ে সুনাগরিক হওয়ার আহ্বান জানান তিনি। 

সাউথইস্ট ইউনিভার্সিটির উপাচার্য অধ্যাপক আনোয়ার হোসেনের সভাপতিত্বে আয়োজিত এই অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপ উপাচার্য অধ্যাপক ড. মো. হুমায়ুন কবীর চৌধুরী এবং সম্মানিত অতিথি ছিলেন প্রফেসর এমেরিটাস ড. এম শমশের আলী। 

অনুষ্ঠানে শিক্ষার্থীদের উদ্দেশ্যে স্বাগত বক্তব্য রাখেন সাউথইস্ট ইউনিভার্সিটির রেজিস্ট্রার মেজর জেনারেল কাজী ফকরুদ্দীন আহমেদ, এসপিপি, পিএসসি (অব.)। 

অনুষ্ঠানে সাউথইস্ট ইউনিভার্সিটি ট্রাস্ট-এর চিফ কোঅর্ডিনেটর উইং কমান্ডার এ এইচ এম মোস্তফা মোর্শেদ (অব.), ইউনিভার্সিটির বিভিন্ন বিভাগের চেয়ারম্যান, শিক্ষক, কর্মকর্তা ও শিক্ষার্থী উপস্থিত ছিলেন। 

বিশ্ববিদ্যালয়গুলো বিশ্ব র‌্যাংকিংয়ে ক্রমশ পিছিয়ে পড়ছে











বিশ্ববিদ্যালয়গুলো বিশ্ব র‌্যাংকিংয়ে ক্রমশ পিছিয়ে পড়ছে

ইউজিসি চেয়ারম্যান প্রফেসর আবদুল মান্নান বলেছেন, আমাদের বিশ্ববিদ্যালয়গুলো তাদের স্ব-স্ব ওয়েবসাইট হালনাগাদ না করার কারণে বিশ্ব র‌্যাংকিংয়ে ক্রমশ পিছিয়ে পড়ছে। বিশ্ববিদ্যালয়গুলোর উচিৎ তাদের ওয়েবসাইটে হালনাগাদ তথ্য সন্নিবেশ করা।

রোববার হায়ার এডুকেশন ম্যানেজমেন্ট ইনফরমেশন সিস্টেম (হেমিস) ইউজারর্স ইন্টারফেস ট্রেনিং এর অরিয়েন্টেশন প্রোগ্রামের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন তিনি। 

ইউজিসি চেয়ারম্যান আরো বলেন, হেমিস উচ্চশিক্ষা মানোন্নয়ন প্রকল্পের একটি অন্যতম কম্পোনেন্ট। বিশ্ববিদ্যালয়গুলো উচ্চশিক্ষা সংক্রান্ত যাবতীয় তথ্যাবলি নিয়মিত হেমিসের ওয়েবপোর্টালে সন্নিবেশ সাপেক্ষে তথ্যের সহজলভ্যতা ও অবাধ তথ্য পাওয়ার ক্ষেত্রে অবদান রাখতে পারে। এতে নীতিনির্ধারক, গবেষক, শিক্ষক এবং শিক্ষার্থীরা খুবই উপকৃত হবে।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসিবে উপস্থিত ছিলেন, ইউজিসি সদস্য প্রফেসর ড. দিল আফরোজা বেগম। সভাপতিত্ব করেন ইউজিসি সদস্য প্রফেসর ড. মো. আখতার হোসেন। প্রকল্প পরিচালক ড. গৌরঙ্গ চন্দ্র মোহান্ত উচ্চশিক্ষা মানোন্নয়ন প্রকল্প (অতিরিক্ত সচিব) অনুষ্ঠানে স্বাগত বক্তব্য প্রদান করেন। 
 
এছাড়া ইউজিসি ও হেকেপের ঊর্ধ্বতন কর্মকর্তারা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। দেশের ১৬টি পাবলিক ও প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের প্রতিনিধিরা প্রশিক্ষণে অংশগ্রহণ করছেন। 
 

শনিবার, ২৮ মে, ২০১৬

হিরোশিমার স্মৃতি ম্লান হবে না : ওবামা

দ্বিতীয় বিশ্বযুদ্ধে পরমাণু বোমা হামলার পর যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট হিসেবে প্রথমবারের মতো হিরোশিমা পরিদর্শন করলেন বারাক ওবামা।
হিরোশিমার স্মৃতি ম্লান হবে না : ওবামা

ওবামা বলেন, ১৯৪৫ সালের ৬ আগস্টের স্মৃতি কখনোই ম্লান হবে না। তবে তিনি যুক্তরাষ্ট্রের ওই পরমাণু বোমা হামলার জন্য ক্ষমা চাননি। শুক্রবার বারাক ওবামা বোমা হামলায় বেঁচে যাওয়া দুই ব্যক্তির সঙ্গে কথা বলেন। এ ছাড়া পরমাণু অস্ত্রমুক্ত বিশ্বের গড়ে তোলার আহ্বান জানান।

পরমাণু বোমা হামলায় হিরোশিমায় এক লাখ ৪০ হাজার ও তিন দিন পর নাগাসাকিতে আরো ৭৪ হাজার মানুষ নিহত হন।

প্রথমে ওবামা হিরোশিমা পিস মেমোরিয়াল মিউজিয়াম, পরে পিস মেমোরিয়াল পার্ক পরিদর্শন করেন। এ সময় তার সঙ্গে ছিলেন জাপানের প্রধানমন্ত্রী শিনজো আবে।

ওবামা বলেন, ‘আকাশ মৃত্যু পড়ল এবং বিশ্ব পাল্টে গেল। বোমা হামলা প্রমাণ করে যে, নিজেকে ধ্বংস করার উপকরণ মানবসভ্যতার কাছে  আছে।’

পরমাণু অস্ত্র সম্পর্কে ওবামা বলেন, ‘আতংকের যুক্তি থেকে বেরোনোর সাহস আমাদের থাকতে হবে এবং এগুলো (পরমাণু অস্ত্র) ছাড়াই বিশ্ব গড়ার চেষ্টা করতে হবে।’
AddThis Sharing Buttons

যেভাবে অনলাইনে কলেজে ভর্তির আবেদন করবেন

২০১৬-১৭ সেশনে কলেজে ভর্তি প্রক্রিয়ায় ডিজিটাল পদ্ধতি প্রয়োগ করা হচ্ছে। ফলে এবার অফলাইনে ভর্তির কোন পদ্ধতিই আর থাকছে না। শিক্ষার্থীদের কাঙ্খিত কলেজে ভর্তির জন্য অনলাইনে যাবতীয় আবেদন সম্পন্ন করতে হবে। সম্প্রতি  শিক্ষা মন্ত্রণালয় অনলাইনে ও এসএমএসে ভর্তির নিয়মাবলীর চূড়ান্ত রূপরেখা প্রকাশ করেছে।   
admission is open for eleventh class
নতুন এই নিয়মে একজন শিক্ষার্থীকে প্রথমে দশটি কলেজে আবেদন করার সুযোগ দেয়া হলেও পরবর্তীতে সেটা বাড়িয়ে ২০টি কলেজ করা হয়েছে।  এর মধ্যে প্রথম ধাপে দশটি কলেজে আবেদন সম্পন্ন হলেও পরে আরো দশটি কলেজে আবেদন করার সুবিধা পাবে শিক্ষার্থীরা। 
তবে অনলাইন ও এসএমএসভিত্তিক ভর্তির নিয়মের বাইরেও ঢাকার বাইরে নটর ডেম, হলিক্রস ও সেন্ট যোসেফ কলেজ আলাদাভাবে ভর্তি কার্যক্রম চালাবে বলে জানিয়েছে মন্ত্রণালয়। ইতোমধ্য প্রতিষ্ঠানগুলো এ বিষয়ে উচ্চ আদালত থেকে অনুমতিও নিয়ে এসেছে বলে জানিয়েছেন উক্ত কলেজের অধ্যক্ষগণ। এই তিনটি কলেজ আলাদাভাবে ফরম বিতরণ করে নিজস্ব পদ্ধতিতে শিক্ষার্থী ভর্তি করবে।
অনলাইনে আবেদনের জন্য টেলিটক সিম দিয়ে মোবাইলের এসএমএস অপশনে যেতে হবে। সেখানে CAD লিখে স্পেস দিয়ে BIN লিখে স্পেস দিতে হবে। এরপর নিজ বোর্ডের প্রথম তিন বর্ণ লিখে আবারো স্পেস দিয়ে রোল নম্বর লিখে স্পেস দিয়ে পাসের বছর লিখে স্পেস দিয়ে রেজিঃ নম্বর লিখতে হবে। পরে এটি ১৬২২২ নম্বরে পাঠাতে হবে। ফিরতি এসএমএসে টাকা কেটে নেয়ার অনুমতি চাওয়া হবে।
টাকা দিতে রাজি থাকলে CAD লিখে স্পেস দিয়ে year লিখে স্পেস দিন। এরপর PIN লিখে স্পেস দিয়ে একটি মোবাইল ফোন নম্বর দিন। সিমটি অবশ্যই বায়োমেট্রিক রেজিস্ট্রেশন করা হতে হবে। এরপর সেটি আবার ১৬২২২ নম্বরে সেন্ড করতে হবে। ফিরতি এসএমএসে একটি ট্রানজেকশন নম্বর দেয়া হবে যেটি দিয়ে ভর্তির ওয়েবসাইটে (www.xiclassadmission.gov.bd) গিয়ে আবেদন করতে হবে। এরপরের নির্দেশনা আপনাকে ওয়েবসাইট অথবা মোবাইলে মেসেজের মাধ্যমে দেয়া হবে।

বারাক ওবামা: হিরোশিমা যেন নিরবে কাঁদছে

যেসব খাবার হজম হয় না


foods_protest_to_digest
সবসময় হজমে সহায়ক খাবারগুলোর কথাই খুব মনোযোগ দিয়ে জানা হয়। অথচ হজমে সহায়ক খাবারের নাম জানার পাশাপাশি যে খাবারগুলো হজমে সমস্যা সৃষ্টি করে সেগুলোও জানা থাকা দরকার। নয়তো আপনার অজান্তেই ‘পেটে সয় না’ এমন খাবার খেয়ে বসে থাকবেন।
প্রকৃতিতে আম এবং অন্যান্য ফলের মৌসুম চলছে। এই সময় ফলের ভর্তার সাথে প্রচুর মরিচ খান অনেকে। এসব মরিচ খাদ্যনালীতে জ্বালাপোড়া সৃষ্টি করে। সাথে পেটে তৈরি হয় প্রচুর গ্যাস। যার কারণে হজমে সমস্যা হয়।
যাদের প্রচুর চা-কফি খাওয়ার অভ্যাস আছে তাঁরা এই অভ্যাসের কারণে হজমের সমস্যায় ভোগেন। এর সাথে সাথে কোমল পানীয়ও পেটে হজমে বাধা সৃষ্টি করে। এসব পানীয় পাকস্থলীর রস নিঃসরণ বাড়িয়ে দেয়। যার ফলে হজমে সমস্যা তৈরি হয়।
বাজারে যতো ধরণের বেরি (স্ট্রবেরি, ব্লুবেরি, ব্ল্যাকবেরি) ফল পাওয়া যায় এর সবকটি’ই পাকস্থলির উপর বাড়তি চাপ সৃষ্টি করে। তাই বেরি ফল একদিন খুব বেশি পরিমাণে খাওয়া উচিত নয়।
এছাড়া চকোলেট যাদের প্রিয়, তাঁরা একটু হিসেব করে চকোলেট খান। চকলেটে থাকা ক্যাফেইন এবং দুধ হজম প্রক্রিয়ায় নেতিবাচক প্রভাব ফেলে।
বিভিন্ন চর্বি জাতীয় খাবার ও তেলে ভাজা খাবার কখনোই খাওয়া উচিত নয়। এই ধরণের খাবার হজমে সমস্যা তৈরির পাশাপাশি হৃদযন্ত্র, রক্তনালী ও ধমনীর উপর প্রভাব সৃষ্টি করে দীর্ঘমেয়াদি শারীরিক বৈকল্য তৈরি করে।
এখন থেকেই দেখে শুনে বুঝে আপনার পেটের জন্য হজম সহায়ক খাবারটি খাওয়ার চেষ্টা করুন। খাবার হজম না হলে কোষ্ঠকাঠিন্য তৈরি হয়। আর দীর্ঘমেয়াদী কোষ্ঠকাঠিন্য অন্যান্য রোগ-বালাই ডেকে নিয়ে আসে।

অনেক কিছুই বদলে ফেললো গুগল

নিজেদের শ্রেষ্ঠ হওয়ার আরো একটা প্রমাণ রাখলো গুগল। এতোদিন পর্যন্ত জিমেইল, গুগল প্লাস, গুগল ক্রোমসহ আরো বহু পণ্যের মূল প্রতিষ্ঠান ছিলো গুগল। সের্গেই ব্রিন ও ল্যারি পেজের প্রতিষ্ঠিত গুগল চলছিলো দারুণ গতিতে। সার্চ ইঞ্জিন দিয়ে ভার্চুয়াল ব্যবসা শুরু করা প্রতিষ্ঠানটি যতোই দিন গেছে, ততোই উঠেছে উন্নতির শিখরে। এবার তারা তাদের ইতিহাসের সবচেয়ে বড় পরিবর্তনটি আনলো। গুগল এখন আর মূল প্রতিষ্ঠান নয়। গুগল এখন ‘অ্যালফাবেট’ নামের নতুন প্রতিষ্ঠানের অঙ্গ। নতুন দিনের পথে আরো একধাপ এগিয়ে গেলো গুগল।


এতো দিন পর্যন্ত গুগলের প্রধান দুই দায়িত্বে ছিলেন সের্গেই ব্রিন ও ল্যারি পেজ। কিন্তু এখন তা নয়। এখন থেকে অ্যালফাবেট-এর দায়িত্ব সামলাবেন তারা। গুগলের সিইও’র দায়িত্ব দেয়া হয়েছে ভারতীয় প্রযুক্তি-ব্যক্তিত্ব সুন্দর পিশাইকে। এতোদিন গুগলের পণ্য বিষয়ক জৈষ্ঠ কর্মকর্তার দায়িত্ব পালন করেছেন তিনি। তার অধীনেই তৈরি হয়েছে জিমেইল, গুগলক্রোমের মতো পণ্য।
১৯৯৮ সালের ৪ সেপ্টেম্বর গুগল প্রতিষ্ঠিত হওয়ার পর এতো বড় সাংগঠিক কোনো পরিবর্তন আনেনি। ১৭ বছর পর বদলে গেলো সের্গেই ব্রিন ও ল্যারি পেজের পরিকল্পনা। ছড়িয়ে- ছিটিয়ে থাকা প্রতিষ্ঠানগুলোকে এক সূতায় বেধে রেখে পরিচালিত করার জন্যই মূলত তারা তৈরি করলেন অ্যালফাবেট নামের নতুন প্রতিষ্ঠানকে। গুগল এখন থেকে অ্যালফাবেটের প্রতিষ্ঠান হিসেবে কাজ করবে। 
এ প্রসঙ্গে গুগলের দুই প্রধান প্রতিষ্ঠাতা জানান, একেক ধরনের কাজ সম্পন্ন করতে একেক ধরনের যোগ্যতার লোক দরকার। এ বিষয়গুলো চিন্তা করেই তারা নতুন ধরনের একটি প্রতিষ্ঠান করলেন। সাংগঠনিক পরিবর্তন অবশ্য গ্রাহক পর্যায়ে কোনো পরিবর্তন আনবে না। বিশ্বজুড়ে ছড়িয়ে ছিটিয়ে থাকা গুগলের বিভিন্ন পণ্যের ব্যাবহারকারীরা আগের মতোই সব সেবা পাবেন। 
অনেক দিন ধরেই গুগলের প্রধান দুই কর্মকর্তার মুখে শোনা যাচ্ছিলো গুগলকে তারা বড় করতে চান। সম্প্রতি তাদেরকে জিজ্ঞেস করা হয়েছিলো ঠিক কতোটা বড় করা সম্ভব গুগলকে? জবাবে তারা জিজ্ঞেস করেছেন মাইক্রোসটে কতোজন ইঞ্জিনিয়ার কাজ করেন? জবাবে জানানো হয় ২৫ হাজার। এটা শুনে তারা বলেন, গুগলে কাজ করবে ১০ লাখ ইঞ্জিনিয়ার। সের্গেই ব্রিন ও ল্যারি পেজ যে কতোটা উঁচুমানের চিন্তা- ভাবনা করেন, তা বোঝা গেছে ওই ঘটনা থেকেই।
এই দুজনের নতুন সৃষ্টির নাম অ্যালফাবেট- অর্থাৎ বর্ণমালা। গুগল কি তবে বর্ণমালায় যতোগুলো বর্ণ আছে, ঠিক ততোগুলো প্রতিষ্ঠান তৈরি করবে? প্রশ্নটা যৌক্তিক। কিন্তু ব্রিন বা পেজ কেউ এটার কোনো উত্তর দেননি। তারা উত্তর না দিলেও এটা তো সত্য যে, গুগল এগিয়ে যাচ্ছে আরো বহুদূরে চোখ রেখে। দেখা যাক শেষ পর্যন্ত ঠিক কোথায় গিয়ে ঠেকে গুগলের অগ্রযাত্রা।

৭২ ঘণ্টায় মঙ্গলগ্রহে?

বইয়ের জন্য চাই বুক শেলফ

প্রতি বছর কেনা এতো এতো বই বাড়িতে নিয়ে রাখবেন কোথায়? আর শুধু বইই তো নয়, এর সাথে যোগ হবে বিভিন্ন ম্যাগাজিন, সাময়িকী, সাহিত্য পত্রিকা আরও কতো কী।
সব কি স্তুপ করে রেখে দেবেন ঘরের কোণায়? নাকি সুন্দর করে গুছিয়ে রাখবেন? বই গুছিয়ে রাখার জন্য চাই বুক শেলফ। চাহিদা অনুযায়ী একটি সুন্দর বুক শেলফ প্রয়োজন পূরণের পাশাপাশি আপনার ঘরের শ্রীও বৃদ্ধি করবে।
বইয়ের সংখ্যা সম্পর্কে নিশ্চিত হয়ে বুক শেলফ কিনুন। বর্তমানে যা বই আছে তার সাথে আরও একটা আনুমানিক সংখ্যা ধরে নিয়ে বুক শেলফের অর্ডার দিন। কারণ প্রতিবছরই বই কিনবেন আপনি।

মাথার পাশে রাখা যায় ছোট্টো বুক শেলফ যেমন বাজারে পাওয়া যায়, তেমনি পুরো দেয়াল জুড়ে থাকা বুক শেলফেরও অভাব নেই। এছাড়া আছে জিগজ্যাগ কিংবা নানান প্রাকৃতিক বস্তুর অনুকরণে বুক শেলফ। কোনোটাই মনোঃপুত না হলে নিজে অর্ডার করে বানিয়ে নিন।
বাজেট ঠিক রেখে বুক শেলফ নির্বাচন করুন। বাজারে প্লাস্টিক এবং লেমিনেটেড বোর্ডের বুক শেলফই বেশি দেখতে পাওয়া যায়। এছাড়া কাঠের বুক শেলফ তো আছেই। সব মিলিয়ে কমসেকম ৪,০০০ টাকা থেকে শুরু করে সর্বোচ্চ ১২,০০০ টাকা পর্যন্ত লেগে যেতে পারে বুক শেলফের পেছনে।
আর কিনতে হলে ঢাকার মিরপুর এবং পান্থপথের ফার্নিচার মার্কেটই সেরা। এছাড়া সারা দেশ জুড়ে ফার্নিচার ব্র্যান্ডের শো রুমগুলোতে তো পাওয়া যাবেই।
তো দেরি না করে আজই কিনে ফেলুন আপনার প্রিয় বইগুলোর জন্য সুন্দর একটা বুক শেলফ।

প্রতিরাতে এক গ্লাস, ভুঁড়ি কমবে যাদুর মতো

খাওয়া কমিয়ে কিংবা ব্যায়াম করেও তলপেটের থলথলে চর্বির কোন কিনারা করতে পারছেন না। চিন্তায় পড়ে গেলেন তো? রইল একটি সহজ টিপস, যা নিয়মিত মেনে চললে কাজ হবে ম্যাজিকের মতো। প্রতিদিনের খাবারে রাসায়নিক ও সেডেন্টারি লাইফস্টাইলের কারণে শরীরের মেটাবলিজমের মাত্রা কমে শরীরে দেখা দেয় অবাঞ্ছিত মেদ ও টক্সিন।





এসব থেকে মুক্তি পেতে খেতে পারেন শুধুমাত্র একটি পানীয়। পানীয়টি নিয়ম করে প্রতিরাতে ঘুমানোর আগে খেলে মেদ কমবেই। নিয়ন্ত্রণে থাকবে হাইপারটেনশন, ডায়াবেটিসও।
পানীয়টি বানাতে ১/২ পাতিলেবু, ১টি শশা, ১ চা চামচ আদাবাটা, ১ গুচ্ছ পার্সলেপাতা ও সাথে ১/৩ গ্লাস পানি নিয়ে নিন। এবার সব উপকরণ ব্লেন্ডারে ব্লেন্ড করে ছেঁকে নিন। ম্যাজিকের মত ফল পেতে প্রতিরাতে ঘুমানোর আগে নিয়ম করে পান করুন পানীয়টি।
পার্সলে পাতা না পেলে পুদিনা পাতা দিয়েও কাজ চালাতে পারেন। কোনো রকম লবণ ব্যবহার করা যাবে না। খেতে একটু বিস্বাদ লাগলেও উপকার হবে যাদুর মতো।