মেয়ের স্কুলের অনুষ্ঠানে কাঁদলেন ওবামা
স্কুল থেকে গ্র্যাজুয়েট হয়েছেন মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামার বড় মেয়ে মালিয়া। গত শুক্রবার বিখ্যাত স্কুল সিডওয়েল ফ্রেন্ডসে মালিয়ার গ্র্যাজুয়েশন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন তার বাবা। সেখানে কথা বলতে গিয়ে মেয়ের সাফল্যে কেঁদে দেন ওবামা।
মেয়ের অনুষ্ঠানে গিয়ে কেঁদে দেয়ার কথা নিজেই জানিয়েছে ওবামা। সম্প্রতি হোয়াইট হাউজে মহিলাদের একটি সম্মেলন হয়। সেখানে উপস্থিত হয়ে বারাক ওবামা বক্তব্য দেন। বক্তব্যের এক পর্যায়ে মেয়ের গ্র্যাজুয়েশেনের কথা বলেন তিনি।
ওবামা জানান, কেউ যাতে তার কান্না দেখতে না পারে, এ জন্য মোটা চশমা পড়ে গিয়েছিলেন তিনি। কিন্তু তার কান্নার বেগ এতো বেশি ছিলো যে, তার কান্নার আওয়াজ অন্যেরা শুনে ফেলে। এরপরই অবশ্য কান্না থামিয়ে স্বাভাবিক হন ওবামা।
যুক্তরাষ্ট্রের বিদায়ী প্রেসিডেন্ট বারাক ওবামা মনে করেন, যুক্তরাষ্ট্রে নারীদের সেরা সময় যাচ্ছে। তার মেয়ে মালিয়া এর মধ্যেই তার জীবনের অন্যতম গুরুত্বপূর্ণ ধাপ পার করলেন।
স্কুল শেষ করে মালিয়া ভর্তি হয়েছেন হার্ভার্ড বিশ্ববিদ্যালয়ে। তবে আপাতত পড়াশোনা থেকে এক বছরের ছুটি নিয়েছেন তিনি। এ সময় পড়াশনো থেকে একদম দূরে থাকবেন মালিয়া। তারপর বিশ্ববিদ্যালয় শুরু করবেন হার্ভার্ডে।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন