রবিবার, ৫ জুন, ২০১৬

ওরা স্কুলে যায়, ফুলও বিক্রি করে

ওরা স্কুলে যায়, ফুলও বিক্রি করে
জীবন-জীবিকার জন্য মানুষ কত কিছুই না করে থাকেন, সাধারণত পড়াশোনা শেষ করে প্রাপ্ত বয়স্ক হওয়ার পর আমরা জীবিকার তাগিতে ছুটতে শুরু করি। কিন্তু কেউ কেউ আছে যাদের জীবনে যেন জন্মের কয়েক বছর পরই উপার্জনের পথ খুঁজতে হয়। নির্বিঘ্নে পড়াশোনার সুযোগও নেই তাদের। সুবিধাবঞ্চিত এমন শিশুদের দেখা মিলল টাঙ্গাইল শহরের নিরালা মোড়ে।
৬ শিশু ফুল বিক্রেতা। বয়স কত হবে ৭, ৮ বা ১০ বছর। ছয়জনের মধ্যে তিনজনই সম্পর্কে ভাই-বোন। তাদের সবার বাড়ি টাঙ্গাইল শহরের বেবিস্ট্যান্ডে। পড়ছে শহরের আইডিয়াল প্রাথমিক বিদ্যালয়ে।
0
ভাই একটা মালা নেন, ও ভাই নেন না একটা মালা, মাত্র ১০ টাকা। এভাবেই অল্পবয়স্ক স্কুল পড়ুয়া শিশুরা টাঙ্গাইল শহরের বিভিন্ন স্থানে ফুল বিক্রি করে থাকে। বাবার আয় দিয়ে সংসার চলে না। তাই পড়াশোনার পাশাপাশি সংসারের খরচ চালানোর জন্যই ফুল বিক্রি করা। সকালে স্কুলে যায়, স্কুল শেষ করে দুপুর থেকে রাত পর্যন্ত তারা ফুল বিক্রি করে। যেদিন স্কুল বন্ধ থাকে সেদিন সকাল থেকে রাত পর্যন্ত চলে ফুল বিক্রি করা।
মূলত গাছ থেকে বকুল ফুল সংগ্রহ করে সাধারণ মানুষের কাছে বিক্রি করে। কেউ ফুল কিনছেন প্রিয় মানুষকে উপহার দেওয়ার জন্য, কেউবা নিজ ঘর ফুলের গন্ধে মোহনীয় করার জন্য।
মলি চহাল বয়স ৮ বছর। পরে তৃতীয় শ্রেণীতে। এই ছোট্ট শিশুটি বলে, আমি প্রতিদিন প্রায় ২০ টি ফুল বিক্রি করি। আমার বাবা ডিম বিক্রি করে। জয়ন্ত ১ম শ্রেণীর ছাত্র। বাবা মারা গেছে। মায়ের পাশাপাশি সংসারের কিছুটা খরচ বহন করার জন্য ফুল বিক্রি করে।
সে বলে, আমরা কয়েকজন শহরের বিভিন্ন জায়গায় ফুল বিক্রি করি। স্কুল ছুটি হওয়ার পর আমরা দলবদ্ধভাবে ফুল বিক্রির জন্য শহরে চলে আসি। আমরা প্রতিদিন ১০০ থেকে ২০০ টাকার ফুল বিক্রি করতে পারি।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন