ইউজিসি চেয়ারম্যান প্রফেসর আবদুল মান্নান বলেছেন, আমাদের বিশ্ববিদ্যালয়গুলো তাদের স্ব-স্ব ওয়েবসাইট হালনাগাদ না করার কারণে বিশ্ব র্যাংকিংয়ে ক্রমশ পিছিয়ে পড়ছে। বিশ্ববিদ্যালয়গুলোর উচিৎ তাদের ওয়েবসাইটে হালনাগাদ তথ্য সন্নিবেশ করা।
রোববার হায়ার এডুকেশন ম্যানেজমেন্ট ইনফরমেশন সিস্টেম (হেমিস) ইউজারর্স ইন্টারফেস ট্রেনিং এর অরিয়েন্টেশন প্রোগ্রামের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন তিনি।
ইউজিসি চেয়ারম্যান আরো বলেন, হেমিস উচ্চশিক্ষা মানোন্নয়ন প্রকল্পের একটি অন্যতম কম্পোনেন্ট। বিশ্ববিদ্যালয়গুলো উচ্চশিক্ষা সংক্রান্ত যাবতীয় তথ্যাবলি নিয়মিত হেমিসের ওয়েবপোর্টালে সন্নিবেশ সাপেক্ষে তথ্যের সহজলভ্যতা ও অবাধ তথ্য পাওয়ার ক্ষেত্রে অবদান রাখতে পারে। এতে নীতিনির্ধারক, গবেষক, শিক্ষক এবং শিক্ষার্থীরা খুবই উপকৃত হবে।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসিবে উপস্থিত ছিলেন, ইউজিসি সদস্য প্রফেসর ড. দিল আফরোজা বেগম। সভাপতিত্ব করেন ইউজিসি সদস্য প্রফেসর ড. মো. আখতার হোসেন। প্রকল্প পরিচালক ড. গৌরঙ্গ চন্দ্র মোহান্ত উচ্চশিক্ষা মানোন্নয়ন প্রকল্প (অতিরিক্ত সচিব) অনুষ্ঠানে স্বাগত বক্তব্য প্রদান করেন।
এছাড়া ইউজিসি ও হেকেপের ঊর্ধ্বতন কর্মকর্তারা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। দেশের ১৬টি পাবলিক ও প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের প্রতিনিধিরা প্রশিক্ষণে অংশগ্রহণ করছেন।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন