২০১৬-১৭ সেশনে কলেজে ভর্তি প্রক্রিয়ায় ডিজিটাল পদ্ধতি প্রয়োগ করা হচ্ছে। ফলে এবার অফলাইনে ভর্তির কোন পদ্ধতিই আর থাকছে না। শিক্ষার্থীদের কাঙ্খিত কলেজে ভর্তির জন্য অনলাইনে যাবতীয় আবেদন সম্পন্ন করতে হবে। সম্প্রতি শিক্ষা মন্ত্রণালয় অনলাইনে ও এসএমএসে ভর্তির নিয়মাবলীর চূড়ান্ত রূপরেখা প্রকাশ করেছে।
নতুন এই নিয়মে একজন শিক্ষার্থীকে প্রথমে দশটি কলেজে আবেদন করার সুযোগ দেয়া হলেও পরবর্তীতে সেটা বাড়িয়ে ২০টি কলেজ করা হয়েছে। এর মধ্যে প্রথম ধাপে দশটি কলেজে আবেদন সম্পন্ন হলেও পরে আরো দশটি কলেজে আবেদন করার সুবিধা পাবে শিক্ষার্থীরা।
তবে অনলাইন ও এসএমএসভিত্তিক ভর্তির নিয়মের বাইরেও ঢাকার বাইরে নটর ডেম, হলিক্রস ও সেন্ট যোসেফ কলেজ আলাদাভাবে ভর্তি কার্যক্রম চালাবে বলে জানিয়েছে মন্ত্রণালয়। ইতোমধ্য প্রতিষ্ঠানগুলো এ বিষয়ে উচ্চ আদালত থেকে অনুমতিও নিয়ে এসেছে বলে জানিয়েছেন উক্ত কলেজের অধ্যক্ষগণ। এই তিনটি কলেজ আলাদাভাবে ফরম বিতরণ করে নিজস্ব পদ্ধতিতে শিক্ষার্থী ভর্তি করবে।
অনলাইনে আবেদনের জন্য টেলিটক সিম দিয়ে মোবাইলের এসএমএস অপশনে যেতে হবে। সেখানে CAD লিখে স্পেস দিয়ে BIN লিখে স্পেস দিতে হবে। এরপর নিজ বোর্ডের প্রথম তিন বর্ণ লিখে আবারো স্পেস দিয়ে রোল নম্বর লিখে স্পেস দিয়ে পাসের বছর লিখে স্পেস দিয়ে রেজিঃ নম্বর লিখতে হবে। পরে এটি ১৬২২২ নম্বরে পাঠাতে হবে। ফিরতি এসএমএসে টাকা কেটে নেয়ার অনুমতি চাওয়া হবে।
টাকা দিতে রাজি থাকলে CAD লিখে স্পেস দিয়ে year লিখে স্পেস দিন। এরপর PIN লিখে স্পেস দিয়ে একটি মোবাইল ফোন নম্বর দিন। সিমটি অবশ্যই বায়োমেট্রিক রেজিস্ট্রেশন করা হতে হবে। এরপর সেটি আবার ১৬২২২ নম্বরে সেন্ড করতে হবে। ফিরতি এসএমএসে একটি ট্রানজেকশন নম্বর দেয়া হবে যেটি দিয়ে ভর্তির ওয়েবসাইটে (www.xiclassadmission.gov.bd) গিয়ে আবেদন করতে হবে। এরপরের নির্দেশনা আপনাকে ওয়েবসাইট অথবা মোবাইলে মেসেজের মাধ্যমে দেয়া হবে।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন