শনিবার, ২৮ মে, ২০১৬

হিরোশিমার স্মৃতি ম্লান হবে না : ওবামা

দ্বিতীয় বিশ্বযুদ্ধে পরমাণু বোমা হামলার পর যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট হিসেবে প্রথমবারের মতো হিরোশিমা পরিদর্শন করলেন বারাক ওবামা।
হিরোশিমার স্মৃতি ম্লান হবে না : ওবামা

ওবামা বলেন, ১৯৪৫ সালের ৬ আগস্টের স্মৃতি কখনোই ম্লান হবে না। তবে তিনি যুক্তরাষ্ট্রের ওই পরমাণু বোমা হামলার জন্য ক্ষমা চাননি। শুক্রবার বারাক ওবামা বোমা হামলায় বেঁচে যাওয়া দুই ব্যক্তির সঙ্গে কথা বলেন। এ ছাড়া পরমাণু অস্ত্রমুক্ত বিশ্বের গড়ে তোলার আহ্বান জানান।

পরমাণু বোমা হামলায় হিরোশিমায় এক লাখ ৪০ হাজার ও তিন দিন পর নাগাসাকিতে আরো ৭৪ হাজার মানুষ নিহত হন।

প্রথমে ওবামা হিরোশিমা পিস মেমোরিয়াল মিউজিয়াম, পরে পিস মেমোরিয়াল পার্ক পরিদর্শন করেন। এ সময় তার সঙ্গে ছিলেন জাপানের প্রধানমন্ত্রী শিনজো আবে।

ওবামা বলেন, ‘আকাশ মৃত্যু পড়ল এবং বিশ্ব পাল্টে গেল। বোমা হামলা প্রমাণ করে যে, নিজেকে ধ্বংস করার উপকরণ মানবসভ্যতার কাছে  আছে।’

পরমাণু অস্ত্র সম্পর্কে ওবামা বলেন, ‘আতংকের যুক্তি থেকে বেরোনোর সাহস আমাদের থাকতে হবে এবং এগুলো (পরমাণু অস্ত্র) ছাড়াই বিশ্ব গড়ার চেষ্টা করতে হবে।’
AddThis Sharing Buttons

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন