রবিবার, ২৯ মে, ২০১৬

মুস্তাফিজদের আইপিএল জয়

প্রথমবার ফাইনালে উঠেই ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ (আইপিএল) জিতলো সানরাইজার্স হায়দরাবাদ। রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুকে আট রানে হারিয়ে শিরোপা ঘরে তুলেছে মুস্তাফিজুর রহমানের দল। পক্ষান্তরে তিনবার ফাইনালে উঠেও শিরোপার স্বাদ পেলো না বেঙ্গালুরু।

ফাইনালের প্রথম ইনিংসে ডেভিড ওয়ার্নারের নবম আইপিএল হাফ সেঞ্চুরি (৬৯) ভর করে ২০৮ রান তুলে সানরাইজার্স। শেষ দিকে ১৫ বলে ৩৯ রান করেন বেন কাটিং। এ দুজনের ব্যাটে চড়েই ২০৮ রানের পাহাড় গড়ে মুস্তাফিজের দল।
বেঙ্গালুরুর হয়ে তিন উইকেট নেন ক্রিস জর্ডান। আর দুটি উইকেট নেন শ্রীনাথ অরবিন্দ। তারপরও বড় রানের পাহাড় গড়তে কষ্ট হয়নি মুস্তাফিজদের। সেই রানই টানা তিন ম্যাচ জিতে আইপিএল শিরোপা জেতার সুযোগ করে দেয় তাদের।
পরে অবশ্য হায়দরাবাদকে ভয় ধরিয়ে দেন ক্রিস গেইল ও বিরাট কোহলি। দুজনই হাফ সেঞ্চুরি করেন। তবে ঝড়টা বেশি তুলেন গেইল। মাত্র ৩৮ বলে ৭৬ রান করে হায়দরাবাদকে ম্যাচ থেকে প্রায় বের করেই দিয়েছিলেন তিনি।
কিন্তু তা হতে দেননি বেন কাটিং। গেইলকে বিপুল শর্মার ক্যাচে পরিণত করেন তিনি। পরে হাফ সেঞ্চুরি তুলে নেন কোহলিও। জীবনের সেরা ফর্মে থাকা কোহলিকে ৫৪ রানে বোল্ড করেন স্রান। তারপরও এবি ডি ভিলিয়ার্স ছিলেন। কিন্তু এই ক্যারিবীয় আজ করতে পারেননি কিছুই। পাঁচ রান করে বিপুল শর্মার বলে আউট হন তিনি।
বেঙ্গালুরুর শেষ ভরসা ছিলেন শেন ওয়াটসন। নিজের তৃতীয় ওভারে তাকে বিদায় করেন মুস্তাফিজুর রহমান। ইনজুরির কারণে ইনজুরির কারণে কোয়ালিফায়ার খেলতে না পারা মুস্তাফিজ চার ওভারে দেন ৩৭ রান। তুলে নেন একটি উইকেট।
শেষ দুই ওভারে বেঙ্গালুরুর দরকার ছিলো ৩০ রান। ১৯তম ওভারে ১২ রান দিয়ে ফেলেন মুস্তাফিজ। শেষ ওভারে ভুবনেশ্বর কুমার প্রথম তিন বলে তিন রান দেন। রান আউটে বিদায় নেন শচিন বেবি। শেষ তিন বলের প্রথমটিতে এক রান দেন ভুবনেশ্বর। ফলে শেষ দুই বলে ১৪ রান প্রয়োজন দাঁড়ায় বেঙ্গালুরুর। সেটা আর নেয়া হয়নি তাদের। শেষ বলে দরকার ছিলো নয় রান। বেঙ্গালুরু নেয় চার। অর্থাৎ প্রথমবার ফাইনালে উঠেই আট রানে জিতে আইপিএল শিরোপা ঘরে তুলে সানরাইজার্স হায়দরাবাদ।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন